''ক্ষমা করে দিন...''! তৃণমূলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার
বিজেপিতে বিদ্রোহ অব্যাহত! বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। আর এরপর থেকে দলের মধ্যে বিদ্রোহের সুর বাড়তে শুরু করেছে। কেউ প্রকাশ্যে বলছেন তো কেউ বার দলের মধ্যেই নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। যা নিয়ে চরম অস্বস্
বিজেপিতে বিদ্রোহ অব্যাহত! বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। আর এরপর থেকে দলের মধ্যে বিদ্রোহের সুর বাড়তে শুরু করেছে। কেউ প্রকাশ্যে বলছেন তো কেউ বার দলের মধ্যেই নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। যা নিয়ে চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি শিবির।
ইতিমধ্যে মুকুল রায় দলবদলের পর একাধিক বিজেপি নেতা তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন জানিয়েছেন। সেই তালিকাতে সোনালি গুহ, দিবেন্দু বিশ্বাস সহ একাধিক নাম রয়েছে। আর তাতে এবার যুক্ত হল আরও এক বিজেপি নেতার নাম!

মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি ভূষণের!
ইতিমধ্যে দলনেত্রীর কাছে ক্ষমা চেয়ে একের পর এক বিজেপি নেতা চিঠি পাঠিয়েছেন। কেউ আবার শাসকদলের দরজার সামনে ঘোরাঘুরি শুরু করেছেন। কিন্তু এখনও জায়গা পাননি। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন ভূষণ সিংহ। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু ভোট মিটতেই রাতারাতি বিজেপি ছাড়েন উত্তরের এই দাপুটে নেতা। এরপর সেভাবে তাঁকে নিয়ে চর্চা হয়নি। অনেকেই ভেবেছিলেন এই কোচবিহারের প্রাক্তন পুর-প্রশাসক রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন। কিন্তু ফের একবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চেয়ে মমতাকে লিখলেন চিঠি!

ক্ষমা চেয়ে এই চিঠি!
ভোটের আগে দলবদল করার জন্য দলনেত্রীর কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছেন ভূষণ সিংহ। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে তিনি বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর দাবি, বিজেপিতে কোনও কাজ করার সুযোগ ছিল না। আর সেই কারণেই বিজেপি ছেড়েছি। তৃণমূলে ফিরে আবার দলের জন্য কাজ করতে চাই। দলনেত্রীকে লেখা চিঠিতে এমনটাই দাবি তাঁর। শুধু তাই নয়, ইতিমধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙেও তাঁর এই ব্যাপারে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন এই বিজেপি নেতা। তবে এখনও সবুজ সঙ্কেত পাওয়া যায়নি।

সিদ্ধান্ত দলনেত্রীর!
মুকুল রায়কে দলে নিলেও এখনও কাউকে দলে নেওয়া হয়নি। গত কয়েকদিন উত্তরের এক বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছে। তবে কাকে দলে নেওয়া হবে আর কাকে না এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতাই। তবে ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছেন তাঁদের নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলনেত্রী।

শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ
বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান বাড়ছিল। মেলা করা হচ্ছিল। সেই সময় ভূষণ সিংহও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে আসে। গত ৩ এপ্রিল দিনহাটায় শুভেন্দু অধিকারীর একটি সভা ছিল। আর সেই সভাতেই বিজেপিতে যোগ ভূষণ সিংহের। কিন্তু, বিধানসভার ভোটের পরই মোহভঙ্গ হওয়ায় বিজেপি ত্যাগ করেন কোচবিহারের প্রাক্তন পুর-প্রশাসক।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?









Click it and Unblock the Notifications