একুশের ভোটে গেরুয়া ঝড় উঁকি দিচ্ছে মালদায়, কর্মীদের সম্মোহনে রোড শো থেকে চকোলেট বিলি নাড্ডার

একুশের ভোটে গেরুয়া ঝড় উঁকি দিচ্ছে মালদায়, কর্মীদের সম্মোহনে রোড শো থেকে চকোলেট বিলি নাড্ডার

ধারে কাছে নেই তৃণমূল কংগ্রেস। গেরুয়া ঝড় উঁকি গিচ্ছে মালদহে। রাজ্য নেতৃত্বের রিপোর্ট পেয়েই নড়েচড়ে বসেছে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। সীমান্ত রাজ্যে ছুটে এসেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নাড্ডার সফরে এক গভীর রাজনৈতিক সমীকরণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মালদহে রোড শো করে শক্তি প্রদর্শন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ফোয়ারা মোড় থেকে সেই রোড শোয়ে কর্মীদের ফুলের সঙ্গে চকোলেট ছুড়ে দিলেন বিজেপি নেতা।

নাড্ডার রোড শো মালদহে

নাড্ডার রোড শো মালদহে

কিষাণ সুরক্ষা কর্মসূচি শেষ করলেন অমিত শাহ। মালদহে কৃষকদের সংঙ্গে পংক্তি ভোজনের পরেই ফোয়ারা মোড় থেকে রোড শো শুরু করেন নাড্ডা। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও জেলার বিজেপি নেতারা। সেই মঞ্চ থেকেই দলেক কর্মীদের চাঙ্গা করতে মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। ফোয়াড়া মোড়ে থেকে রোড শো শুরু করেই কর্মীদের অভিবাদন গ্রহণ করে পাল্টা ফুল ও চকোলেট ছুড়ে িদতে থাকেন নাড্ডা। বর্ধমানে রোড শো থেকে গোলাপ ছুড়েছিলেন তিনি। এবার ফুলের সঙ্গে চকোলেট জুড়ে দিয়ে নতুন বার্তা দিলেন কর্মীদের।

বিজেপির ফোকাসে মালদহ

বিজেপির ফোকাসে মালদহ

একুশের ভোটে বড় ফ্যাক্টর হতে চলেছে মালদহ। লোকসভা ভোটের ফলাফল যা বলছে তাতে ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি ৬ টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। বিশেষ করে ইংরেজ বাজার ও মালদহ এই দুটি কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েেছ বিজেপি। রিপোর্ট পেয়েই অঙ্ক কষে ফেলেছেন অমিত শাহরা। তাই নাড্ডাদের এই ঝটিকা সফর মালদহে। তৃণমূল যে একুশের ভোটে মালদহে তেমন জায়গা করে উঠতে পারবে না সেটা আঁচ করে ফেলেছে বিজেপি।

সংখ্যালঘু জেলায় বিজেপির ভোট

সংখ্যালঘু জেলায় বিজেপির ভোট

মালদহ সীমান্তবর্তী জেলা হওয়ায় সংখ্যালঘু ভোটারের সংখ্যা এখানে বেশি। তারমধ্যেও বিজেপির ভোটব্যাঙ্ক যেভাবে বেড়েছে। এবং সংগঠন যেভাবে শক্তিশালী হয়ে উঠেছে তাতে আশ্চর্য হয়েছেন দিল্লির নেতারা। অমিত শাহরা রিপোর্ট পেয়ে রীতিমতোচমকে উঠেছিলেন। মালদহে আগে থেকেই জমি প্রস্তুত রয়েছে। এবার একটু খানি জল আর সার িদলেই ফুলে ফেঁপে উঠবে ভোটের ফলন। তাঁ মালদহে রোড শো থেকে কর্মীদের চকোলেট বিলি করে তাঁদের মন জয় করার চেষ্টা চালালেন দিল্লির নেতৃত্ব।

 তৃণমূলের পাল্টা মিছিল

তৃণমূলের পাল্টা মিছিল

একদিকে যখন বিজেপির কিষাণ সুরক্ষা অভিযানের কর্মসূচি চলছে। ঠিক তখনই মালদহের আরেক প্রান্তে ট্রাক্টর নিয়ে র়্যালি শুরু করে তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। রাজ্যের কৃষকদের জন্য মোদী সরকার কিছুই করেননি বলে অভিযোগে সরব হলেন তিনি। রাজ্যের কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা করেছে তার সিকি ভাগও যে মোদী সরকার করে উঠতে পারেনি তার প্রমাণ দিচ্ছে দেশের কৃষক বিক্ষোভ। এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+