BJP leader arrest: বিজেপির মণ্ডল সভাপতি গ্রেফতার কোচবিহার, কারণ নিয়ে ধোঁয়াশা

দিনহাটা থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন বিজেপির দিনহাটা মণ্ডল সভাপতি অজয় রায় ওরফে বুড়া। শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে অজয় রায়কে। বক্সিরহাট থানা এলাকার আসাম বাংলা সীমান্ত জোড়াই মোড় থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

কিন্তু কেন এই গ্রেফতারি, তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। গ্রেফতারের পরেই তাঁকে নিয়ে আসা হয় দিনহাটা থানায়। গ্রেফতারের বিষয়ে এদিন রাত প্রায় ১১টা নাগাদ কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপারের তরফ থেকে জানানো হয়েছে, অজয় রায়ের নামে দুইটি ক্রিমিনাল কেস রয়েছে।

বিজেপির মণ্ডল সভাপতি গ্রেফতার কোচবিহারে

জোড়া ক্রিমিনাল কেসের এফআইআর-এ নাম থাকায় এদিন তাকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ সুপার। ইতিমধ্যে এই বিজেপি নেতার গ্রেফতারের খবরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটাসহ গোটা কোচবিহার জেলার রাজনৈতিক মহলে। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ।

দিনহাটার বিজেপি নেতা জয়দীপ ঘোষ বলেন, বিজেপি নেতাদের মিথ্যা মামলায় গ্রেফতার করছে পুলিশ। শতাধিক পুলিশ বাড়িতে এসে বিজেপি নেতাদের নিগ্রহ করে। বিজেপি নেতাদের হয়রানি শিকার হতে হচ্ছে। তেমনই এদিন রাতে আমাদের মণ্ডল সভপাতি অজয় রায়কে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, তাঁকে পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে।

তাঁর কথায়, রাজনৈতিকভাবে পেরে উঠছেন না বলেই বিজেপি নেতাদের নানা মামলায় ফাঁসানো হচ্ছে। জেলায় তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। মানুষ বিজেপিমুখী হয়ে পড়ছেন। বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ নিজে বুঝতে পারছেন তাঁর পায়ের তলার মাটি নেই। তাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলায় ফাঁসানো হচ্ছে।

বিজেপির মণ্ডল সভাপতি গ্রেফতার কোচবিহারে

বিজেপি নেতা জয়দীপ ঘোষ আরও বলেন, আমাদের বিশ্বাস আগামী দিনে মানুষই এর জবাব দেবেন। তৃণমূল রাজনৈতিকভাবে লড়াইয়ে পিছিয়ে পড়ছে বলেই পুলিশ দিয়ে অত্যাচার চালাচ্ছে বিজেপি নেতাদের উপর। ফলে এই অবিচার মানুষ মেনে নেবে না।

বিজেপির অভিযোগ, ভোটের ফলাফলের দিন স্ট্রংরুম আগে খুলে দেওয়া হয়েছিল। তার প্রতিবাদ করেছিলেন অজয় রায়। তাই তাঁকে ফাঁসানো হল। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় এই মর্মে বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি আছে কি না তা প্রমাণ হয়ে গিয়েছে। আগামী দিনেও আমরা বিপুলভাবে জিতব। আর বিজেপি নেতার বিরুদ্ধে ক্রিমিনাল কেস ছিল, তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কোনো ষড়যন্ত্র নেই, মিথ্যা অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+