BJP: বঙ্গভঙ্গের দাবির মাঝেই উত্তরবঙ্গে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, কালচিনিতে তুলকালাম
এবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। রীতিমত সভা করে বিজেপির কালচিনি বিধানসভা শীর্ষ নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিল কালচিনি বিধানসভার বিজেপির একঝাঁক নেতা । দলেরই কিছু নেতৃত্ব দুর্নীতির সাথে যুক্ত, এমনই অভিযোগ করে কালচিনি হ্যামিল্টনগঞ্জে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির কালচিনি ব্লক সহ বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা।
এদিন কালচিনি বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত হয়েছিলেন। তাদের অভিযোগ, 'দলেরই বিধানসভার আহ্বায়ক সহ কিছু নেতৃত্ব দুর্নীতির সাথে যুক্ত।বারংবার এ বিষয়ে জেলা নেতৃত্বকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরূপ চলতে থাকলে আমরা রাজ্য নেতৃত্বের কাছে এর অভিযোগ জানাবো এবং দলের দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবো না।'

এদিনের সভায় বিজেপির বিভিন্ন অঞ্চলের পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য সহ বিজেপির মণ্ডলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। যদিও এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক রাজেষ বারলা জানান দলের মধ্যে কোনো কর্মীর সমস্যা থাকলে সেটা শীর্ঘ নেতৃত্বকে জানাতে পারে। শীর্ষ নেতৃত্ব সেই বিষয়ে পদক্ষেপ নেবে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই বঙ্গভঙ্গের জিগির তুলেছেন উত্তর বঙ্গের বিজেপি সাংসদ সুকামন্ত মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছে তিনি। উত্তরবঙ্গের অনুন্নয়নের অভিযোগ তুলে বাংলা ভাগের দাবি জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে সুকান্ত মজুমদার দাবি জানিয়েছেন যে বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করে উত্তর পূর্বের রাজ্যগুলির অংশ করা হোক। কারণ উত্তরকবঙ্গের উন্নয়নে কোনও কাজই করে না মমতা সরকার। কেবল দক্ষিণবঙ্গের উন্নয়নের কাজ করা হয়ে থাকে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেছেন যে কোনও ভাবেই বাংলা ভাগ হতে দেবেন না তিনি।












Click it and Unblock the Notifications