বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব সৌমিত্রর গড়ে, ভাঙন জল্পনার মাঝেই পোস্টার জেলা সভাপতির বিরুদ্ধে
বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব সৌমিত্রর গড়ে, ভাঙন জল্পনার মাঝেই পোস্টার জেলা সভাপতির বিরুদ্ধে
বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকট হয়ে পড়ছে সর্বত্রই। শুধু দলে ভাঙন নয়, দলের জেলা সভাপতি ও অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন একাংশ। আবার তা নিয়ে পোস্টার রাজনীতিও বিজেপির অস্বস্তির কারণ হয়ে উঠছে। প্রতিদিনই নিয়ম করে একটা না একটা জেলায় পোস্টার পড়ছে। সভাপতির অপসারণ চাইছে দল। বিষ্ণুপুরের সাংসদকে নিয়ে নানা জল্পনার মধ্যে জেলা সভাপতিদের বিরুদ্ধে তৈরি হয়েছে অসন্তোষের বাতাবরণ।

শনিবারই শিলিগুড়িয়ে পড়েছিল বিজেপির পোস্টার। শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতির অপসারণ চেয়ে পোস্টার দেওয়া হয়েছিল। রবিবার সেই একইরকম পোস্টার পড়ল বিষ্ণুপুরে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতিকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলল দলেরই একাংশ। যুব মোর্চার সভাপতির পদত্যাগ চেয়ে পোস্টার পড়ল বিষ্ণুপুরে।
সম্প্রতি জেলায় জেলায় বিজেপির সাংগঠনিক বদল হয়েছে। সেই বদলের পর থেকেই দলের মধ্যে অন্তর্কলহ চূড়াবন্ত আকার নিয়েছে। দফায় দফায় বিক্ষোভ চলেছে। পোস্টার পড়ছে দলের নেতার বিরুদ্ধেই। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, গেরুয়া শিবিরের কেই এমন পোস্টার দেয়নি। এসব তৃণমূলের কারসাজি বলে জানিয়েছে বিজেপি। তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বাকার করা হয়েছে।
সম্প্রতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতির পদ থেকে সুশান্ত দাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় সভাপতি করা হয়েছে আবিরলাল মুখোপাধ্যায়কে। এরপরই নয়া সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিপক্ষ শিবিরের নেতারা। তাঁর বিরুদ্ধে দলীয় কার্যালয়ের দেওয়ালে পোস্টার পড়ে।
আবিরলাল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, যাঁকে যুব মোর্চার সভাপতি করা হয়েছে, তাঁকে দলের কোনও অনুষ্ঠানে দেখা যায় না। তা সত্ত্বেও তাঁকে সংগঠনের মাথায় বসিয়ে দেওয়া হল। তা সত্ত্বেও কেন তাঁকে সভাপতি করা হল, জেলা সভাপতি জবাব দাও। একটি পোস্টারে তা লেখা হয়েছে। বিক্ষুব্ধদের দাবি অবিলম্বে আবিরলাল মুখোপাধ্যায়কে ওই পদ থেকে সরাতে হবে।
আর একটি পোস্টারে লেখা হয়েছে, বিষ্ণুপুরে থেকে বিজেপিকে বঞ্চিত করা হচ্ছে কেন, জেলা সভপাতি জবাব দাও। অর্থাৎ তাঁদের ক্ষোভ শুধু যে যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে তা নয়, তাঁদের ক্ষোভ জেলা সভাপতির বিরুদ্ধেও। কেননা এমন অনেক পোস্টারে ছয়লাপ হয়েছে বিজেপির কার্যালয়ের দেওয়াল।
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক দেলা সভাপতি বিল্লেশর সিং বলেন, এই পোস্টার রাজনীতির পিছনে তৃণমূলের সংক্রান্ত রয়েছে। বিজেপির পক্ষ থেকে এমন কোনও পোস্টার দেওয়া হয়নি। যাঁকে যুব মোর্চার সভাপতি করা হয়েছে, তাঁর বিরুদ্ধে জেলার নেতাদের কোনও ক্ষোভ নেই। কারণ তিনি বাঁকুড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, বিধানসভার কনভেনর ও শিক্ষক। আর তিনি দীর্ঘদিন দলের সঙ্গে জড়িত।












Click it and Unblock the Notifications