Lok Sabha Election 2024: ভোটের মুখে 'বড় খেলা' তৃণমূলের! বিজেপি ছাড়লেন উত্তরের নেত্রী
Lok Sabha Election 2024: দার্জিলিংয়ে ফের রাজু বিস্তকে প্রার্থী করেছে বিজেপি! আর তা সামনে আসার পরেই বিদ্রোহ পাহাড়ে। দূর চড়িয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ। এমনকি নির্দোল হয়ে দাঁড়ানোর হুমকিও দিয়েছেন তিনি। যা নিয়ে পাহাড়ে চরম অস্বস্তিতে বিজেপি। আর এর মধ্যেই বড় ভাঙন বিজেপি।
বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন মহিলা সভানেত্রী শিখা মৈত্র। লোকসভা ভোটের আগে যা নিঃসন্দেহে (Lok Sabha Election 2024) উত্তরবঙ্গে বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি (Bengal BJP)। বলে রাখা প্রয়োজন, শিখা মৈত্রের সঙ্গে একাধিক ইস্যুতে দূরত্ব বাড়ছিল। এমনকি বিজেপির কর্মসূচিতেও দেখা যাচ্ছিল না। ফলে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন মহিলা সভানেত্রীকে একাধিক জল্পনা চলছিল। তৃণমূলে যোগদান নিয়েও চর্চা ছিল। আর সেই জল্পনার মধ্যেই আজ সোমবার জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিলেন শিখা।
উল্লেখ্য, শিখা মৈত্র এর আগে বিজেপি একাধিক পদে থাকার পাশাপাশি ২০২১ সালে মহিলা সভানেত্রী পদে ছিলেন। এদিন যোগ দিয়েই রাজ্য বিজেপি ও বিজেপি সাংসদ রাজু বিস্তকে কটাক্ষ করেন শিখা। এমনকি বঙ্গ বিজেপিতে এখন তোলাবাজি চলছে বলেও কটাক্ষ করেন। শিখা বলেন, রাজু বিস্ত কোও কাজ না করেননি। এমনকি গোর্খাদের ভাবাবেগের আঘাত করে টাকা দিয়ে টিকিট নিয়েছেন বলে কটাক্ষ করেন তিনি।
অন্যদিকে তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই যোগদান হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরউন্নয়নে সামিল হতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। দলের বিভিন্ন কর্মীদের মতো কাজ করানোর কথা বলেন তিনি। যদিও শিখা মৈত্রের তৃণমূলে যোগ কোনও প্রভাব ফেলবে না। মানুষ নরেন্দ্র মোদীর পাশে রয়েছেন। সেই মতো ভোট হবে বলে দাবি বঙ্গ বিজেপির।
বলে রাখা প্রয়োজন, সাত দফায় নির্বাচন (Lok Sabha Election 2024) ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে। দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক লোকসভা আসনেও (Lok Sabha Election 2024) ভোট হবে। আর সেই ভোটের আগে বিদ্রোহ এবং দলবদলে চাপ বাড়ছে শুভেন্দু-সুকান্তদের। যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি নেতারা।












Click it and Unblock the Notifications