বাজার গিয়ে ভোটারদের মন বোঝার চেষ্টা বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের

তাঁর সমর্থনে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছেন। তাঁকে জেতানোর জন্য বার্তা দিয়েছেন মোদী। ধূপগুড়ির জনসভার পরে আরও উজ্জীবিত বিজেপি প্রার্থী জয়ন্ত রায়৷ ধারাবাহিকভাবে প্রচার করছেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী।

গত ভোটেও তিনি জয়লাভ করেছিলেন। এবারও বিজেপি তাঁর উপরেই ভরসা রেখেছে।জলপাইগুড়ি কেন্দ্র থেকে এবারও প্রার্থী হয়েছেন জয়ন্ত রায়। মঙ্গলবার সকালেই প্রচারে বেরিয়ে পড়েছিলেন জয়ন্ত রায়। বাজারে ঘুরে প্রচার করলেন তিনি।

এখন শুধু ভোটের অপেক্ষা। মানুষ এখন সম্পূর্ণ বিজেপি মুখী, দাবি জয়ন্ত রায়ের। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। আর তাই ত্রিসীমানায় দেখা যাচ্ছে না। জনগণ বুঝে গিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও কাজ হবে না। কটাক্ষ করলেন জয়ন্ত রায়। বিদেশের হয়ে কাজ করছে তৃণমূল। তাই বাধ্য হয়ে এনআইএ আসছে।এমনই গুরুতর অভিযোগ করলেন বিজেপি প্রার্থী।

জন সংযোগ ভোটের প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন সংযোগেই জোর দিয়েছেন বিজেপি প্রার্থী৷ মঙ্গলবার সকালে কর্মী - সমর্থকদের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন জয়ন্ত রায়। মঙ্গলবার জলপাইগুড়ির দিন বাজারের‌ সবজি ও মাছের বাজারে পৌঁছান তিনি। মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জয়ন্ত রায়।

দুদিন আগেই ধূপগুড়িতে লক্ষাধিক মানুষের সমাগমে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় কর্মীদের অক্সিজেন জুগিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর থেকে নতুন উদ্যোমে প্রচারের‌ কাজ শুরু করেছেন বিজেপি প্রার্থী সহ দলের নেতা কর্মীরা‌।

মঙ্গলবার জলপাইগুড়ির দিন বাজার‌, স্টেশন‌ বাজার, বৌ বাজার, সমাজপাড়া‌, বেগুনটারি‌, মহামায়া পাড়া‌ সহ বিভিন্ন এলাকায় জমজমাট প্রচার করেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। সকাল থেকে হেঁটে ভোট প্রচার চালিয়েছেন প্রার্থী‌ সহ বিজেপি নেতা কর্মীরা‌। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন বিজেপি প্রার্থী।

বাজারে গিয়ে ক্রেতা - বিক্রেতাদের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী। মানুষ কী ভাবছেন, সেই আন্দাজ করেন। সাধারণ মানুষের বক্তব্য জানার, বোঝার চেষ্টা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+