সবুজ ঝড়ে দিনহাটায় পর্যুদস্ত বিজেপি, সংকটে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের অস্তিত্ব

সবুজ ঝড়ে দিনহাটায় পর্যুদস্ত বিজেপি, সংকটে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের অস্তিত্ব

উত্তরবঙ্গে (North Bengal) বড় ধাক্কা বিজেপির (BJP)। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামণিকের (Nishith Pramanik) গড় বলে পরিচিত দিনহাটায় (Dinhata) পর্যুদস্ত বিজেপি। দিনহাটায় ১৩ রাউন্ডে শেষে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ (Udayan Guha) ১,১২, ৭৪১ ভোটে এগিয়ে রয়েছেন। এদিন ভোটগণনার শুরুতেই তিনি বলেছিলেন, একলক্ষের বেশি ভোটে এবার জয় আসবে। তৃণমূলের এই জয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকে অস্তিত্ব সংকটে পড়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

বিধানসভা ভোটের পরেই বিজেপির সংগঠনে ক্ষয়

বিধানসভা ভোটের পরেই বিজেপির সংগঠনে ক্ষয়

বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সঙ্গে দিনহাটাতেই বিজেপির সংগঠনে ক্ষয় ধরেছে। অনের নেতা-কর্মী দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছেন। ভোটের দিন কুড়ি আগে দলের প্রার্থী পছন্দ না হওয়ার অভিযোগে দল ছেড়েছিলেন বিজেপির কোচবিহারের জেলা সম্পাদক সুদেব কর্মকার। দল ছেড়েছিলেন দিনহাটা একনম্বর ব্লকের বহু নেতা। ২ নম্বর ব্লকেও অনেকেই দলবদল করেছিলেন। এর আগে দিনহাটা কেন্দ্রের বিজেপির সংযোজক কল্যাণ সরকারও তৃণমূলে যোগ দিয়েছিলেন। দলের সাংসদ এবং জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তৎকালীন বিজেপির জেলা সম্পাদক। পাশাপাশি উদয়ন গুহ বলেছিলেন দিনহাটায় বিজেপিকে শেষ করে দিয়েছেন।

 প্রচার আর ভোটের দিনেই পিছিয়ে গিয়েছে বিজেপি

প্রচার আর ভোটের দিনেই পিছিয়ে গিয়েছে বিজেপি

এবার ভোটের প্রচারেও দিনহাটায় পিছিয়ে ছিল বিজেপি। বারে বারে বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে হামলার অভিযোগ তোলা হয়েছে। তবে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ দাবি করেছিলেন বিজেপির পিছনে কোনও লোক না থাকাতেই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে। অন্যদিকে বিধানসভা নির্বাচনে সেখানে তৃণমূলে যে কোচবিহারে ছিল নড়বড়ে সেই জেলাতেই বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ তোলা হয়েছিল। এমন কী কেন্দ্রীয় মন্ত্রীর নিজের জায়গায় ভেটাগুড়িতে বিজেপি এজেন্ট দিতে পারেনি। দলের দুর্বলতার কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছিলেন নিশীথ প্রামাণিক।

 টার্গেট ১ লক্ষ ভোটে হারানো

টার্গেট ১ লক্ষ ভোটে হারানো

এদিন সকালে উদয়ন গুহ বলেছেন, কোনও কারণে ৫৭ ভোটে হেরে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার লড়াই শুরুর পরেই দলীয় কর্মীদের বলে দেওয়া হয়েছিল অন্তত ৫৭ হাজার ভোটে জয় পেতে হবে। পরে এই লক্ষ্যমাত্রা ১ লক্ষ করে দেওয়া হয়। লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকে সঙ্গে তৃণমূলের পরেশ অধিকারীর ভোটের ব্যবধান ছিল ৫৪,২৩১। এবারের উপনির্বাচনে তৃণমূলের বিপুল ব্যবধানে জয় কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপিকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নিশীথ প্রামাণিকের বুথেই হার

নিশীথ প্রামাণিকের বুথেই হার

এবার কেন্দ্রীয় মন্ত্রী যে বুথে ভোট দেন সেই বুথেই হেরে গিয়েছে বিজেপি। সব মিলেয়ে সেখানে মাত্র ৯৭ টি ভোট পেয়েছে বিজেপি।

 দিনহাটার রাজনৈতিক চিত্র

দিনহাটার রাজনৈতিক চিত্র

এদিনেয় উদয়ন গুহ তৃতীয়বার দিনাহাটায় জয়ী হলেন। ২০০৬ সালে তিনি ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন তৎকালীন তৃণমূল প্রার্থী অশোক মণ্ডলের কাছে। পরে ২০১১ সালে তিনি ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবেই জয়ী হন। এরপর তিনি তৃণমূলে যোগ দেন এবং ২০১৬ সালে তিনি ওই আসন থেকেই তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হন। তবে ২০২১ সালে তিনি নিশীথ প্রামাণিকের কাথে মাত্র ৫৭ ভোটে হেরে যান। নিশীথ প্রামাণিক পেয়েছিলেন ১১৬০৩৫ ভোট। অন্যদিকে উদয়ন গুহ পেয়েছিলেন ১১৫৯৭৮ ভোট।
অন্যদিকে, কোচবিহার লোকসভা কেন্দ্রের অধীনে যে সাতটি কেন্দ্র রয়েছে, তার মধ্যে গত বিধানসভা নির্বাচনে একমাত্র সিতাই কেন্দ্রে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বাকি মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, দিনহাটা ও নাটাবাড়িতে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু এবার দিনহাটা হারাতে হল বিজেপিতে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Recommended Video

নিশীথ প্রামাণিকের নাম কোচবিহার জেলার রাজনীতিতে আর কেউ নেবে না : উদয়ন গুহ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+