হঠাৎ করে পাহাড়ে ঢুকে পড়ল অন্য হাওয়া, অধীরের হাত ধরলেন বিনয় তামাং
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাহাড়ের নেতা বিনয় তামাং কংগ্রেসে যোগ দিলেন। রবিবার কালিম্পংয়ের টাউন হলে কংগ্রেসের একটি কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন বিনয়।
প্রায় এক বছর আগেই তৃণমূল কংগ্রেস থেকে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলেন বিনয় তামাং। এরপর থেকে ক্রমশ তিনি তার অস্তিত্ব হারাচ্ছিলেন। তবে মাঝে হামরো পার্টি সভাপতি অজয় এডওয়ার্ড ও গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের সঙ্গে এক মঞ্চে তাকে দেখা গিয়েছিল।

তবে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিনয় কোন দলে যাবে তা নিয়ে তৈরী হয়েছিল ধোঁয়াশা। অনেকে ভেবেছিলেন লোকসভা নির্বাচনের আগে বিনয় তামাং হয়ত বিজেপিতে যোগদান করতে পারেন। তবে সবাইকে চমকে দিয়ে আচমকাই তিনি হাত চিহ্নে হাত মেলালেন।
যদিও পাহাড়ে কংগ্রেস দলের অস্তিত্ব দূরবীন দিয়ে খুঁজে পাওয়াও মুশকিল। সেখানে দাড়িয়ে কংগ্রেস দলে যোগদান করে আদৌ কী কোনো রাজনৈতিক ফয়দা হাসিল হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিনয় তামাং আগে জিএনএলএফ নেতা সুভাষ ঘিসিংয়ের দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। পরে জিএনএলএফ ভেঙে বিমল গুরুংয়ের সঙ্গে সখ্যতা তৈরী হয়।
সেখানেও বেশিদিন বিনয় স্থির ছিলেন না। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। তৃণমূলে যোগদান করার পর বিনয় তামাং জনপ্রিয়তা অর্জন করতে থাকলেও আচমকা দল তার থেকে দুরত্ব তৈরী করতে শুরু করে অনিত থাপার সঙ্গে তৃণমূল কংগ্রেসের রমরমা সম্পর্ক হওয়ায় বিনয় তামাংও ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস থেকে সরে যেতে থাকেন। গত বছর তিনি তৃণমূল দল ত্যাগ করার কথা প্রকাশ্যে ঘোষণা করেন।
তবে তিনি অন্য কোন দলে যাবেন তা তিনি স্পষ্ট করেন নি৷ লোকসভা নির্বাচনের কয়েকমাস আগে আচমকাই কংগ্রেস দলে তার এই আনুষ্ঠানিক যোগদান ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। অনেকে মনে করছেন কংগ্রেস দলে যোগদান নিছকই খামখেয়ালি হতে পারে।।খুব শীঘ্রই অন্য কোনো দলে যোগদান বা তৃণমূল দলেও ফের ফিরে যেতে পারেন বিনয় তামাং।












Click it and Unblock the Notifications