শেষে কি চাপের মুখে নতি স্বীকার, বিজেপি সাংসদের সঙ্গে এক মঞ্চে ধরা দিলেন না বিমল গুরুং
শেষে কি চাপের মুখে নতি স্বীকার, বিজেপি সাংসদের সঙ্গে এক মঞ্চে ধরা দিলেন না বিমল গুরুং
পাহাড় সমস্যা সমাধানে শনিবার কালিম্পঙে কনভেনশেনর ডাক েদওয়া হয়েছিল। সেই কনভেনশনে আমন্ত্রণ জানানো হয়েছিল দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তকে। তারপরেই জল্পনা শুরু হয়েছিল বিমল গুরুং মনে হয় বিজেপিতে যোগ দেবেন। শেষ পর্যন্ত শনিবার কালিম্পং কনভেনশনেই যোগ দিলেব না তিনি। তৃণমূল কংগ্রেসের চাপেই কি তিনি এই সিদ্ধান্ত নিলেন। এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

কনভেনশনে যোগ দিলেন না গুরুং
মুখ্যমন্ত্রী পাহাড়ে যাওয়ার পরেই জিটিএ নির্বাচন নিয়ে তৎপর হয়েছিলেন। তিনি দাবি করেছিলেম এপ্রিল মাসেই দিনক্ষণ দেখে জিিটএ নির্বাচন করা হবে। কিন্তু তাতে প্রথম থেকেই প্রবল আপত্তি তোলেন বিমল গুরুং। তিনি দাবি করেছিলেন যে এভাবে পাহাড় সমস্যা সমাধান করা সম্ভব নয়। স্বায়ত্ব শাসন প্রয়োজন। তার পরেই কালিম্পংয়ে শনিবার কনভেনশনের ডাক দিয়েছিলেন তিনি। তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তকে। তাই নিয়ে তুমুল চাপান উতোর তৈরি হয়। বিমল গুরং বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কনভেনশনেই গেলেন না বিমল গুরুং।

চাপে রড়েই কি নতি স্বীকার
অনেকেই মনে করছেন চাপে পড়ে হয়তো নতি শিকার করেছেন বিমল গুরুং। কারণ পাহাড়ে হংসা ছড়ানোর অভিযোগে বিমল গুরুংয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমনকী দেশদ্রোহীতার আইনেও মামলা রয়েছে বিমল গুরুংয়ের বিরুদ্ধে। একুশের ভোেট আগে হঠাৎ করে কলকাতায় সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানান তিনি। তারপরে পাহাড়ে ফিরে আসেন। একুশের ভোটে পাহাড়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে গড়ে তোলার কথা বলেছিলেন তিনি। ভোট মিটতেই ফের কি বিদ্রোহী হওয়ার সাহজ পাবেন তিনি। কারণ এখন পাহাড়ে তাঁর নিরাপদে থাকা সম্ভব হচ্ছে কেবল মাত্র তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার কারণেই।

পাহাড় নিয়ে পরিকল্পনা
ইতিমধ্যেই পাহাড়ে জিটিএ নির্বাচন নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। বিমল গুরুংকে সামনে রেখে ফের পাহাড়ে অশান্তি ছড়ানোর চেষ্টায় রয়েছে বিজেপি। ইতিমধ্যেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করে গড়ে তোলার দাবি জানিয়েছেন একাধিক বিজেপি নেতা। হঠাৎ করে কনভেনশন ডেকে সেখানে উপস্থিত না থাকার কথা জানার পরেই কনভেনশনে যাবেন না বলে জািনয়েছেন বিজেপি সাংসদ রাজু বিস্তও।

পাহাড় রাজনীতি
২০২৪-র লোকসভা ভোট এগিয়ে আসছে তার মধ্যেই পাহাড়ে ফের গোর্খাল্যান্ডের দাবি জেগে উঠেছে। বিমল গুরুং পাহাডডে ফিরলেও প্রকাশ্যে সেভাবে গোর্খাল্যান্ডের দাবি জানাতে পারছেন না। কারণ তৃণমূলের বন্ধু হিসেবেই তিনি পাহাড়ে নিরাপদে রয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রকাশ্যে বিরোধিতা করলে ফের তাঁকে জেলে যেতে হবে না হলে পালাতে হবে। তাই প্রকাশ্য বিজেপির সমর্থন করতে না পারলেও কোথাও যেন তৎপরতা শুরু হয়েছে তাতে কোনও সন্দেহ নেই।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications