বিজেপিকে ক’টি আসনে হারানোর টার্গেট নিয়েছেন বিমল, ফাঁস করলেন বিনয়কে বিঁধে
বিজেপিকে ক’টি আসনে হারানোর টার্গেট নিয়েছেন বিমল, ফাঁস করলেন বিনয়কে বিঁধে
পরপর তিনি লোকসভা নির্বাচনে পাহাড় থেকে বিজেপিকেই সমর্থন দিয়েছিলেন বিমল গুরুং। প্রথম দুই নির্বাচনে গোর্খা জনমুক্তির পূর্ণ ও ২০১৯-এ আংশিক সমর্থনে বিজেপি জয়লাভ করেছিলেন পাহাড়ে। এবার কিন্তু বিজেপিকে আর সমর্থনের পথে হাঁটেননি তিনি। মমতাকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেই তিনি জানালেন ক'টি আসনে হারাতে নামছেন বিজেপিকে।

পাহাড়ে বিজেপিকে সাফ করবেন গুরুং, উত্তরবঙ্গেও
তৃণমূলের সঙ্গে জোটের বার্তা দিলেও তাঁরই দলের অন্য গোষ্ঠীর নেতা বিনয় তামাংকে মানতে নারাজ গুরুং। পাহাড়ের সমীকরণে ধন্দ রেখেই তিনি বিজেপিকে হারানোর শপথ নিয়েছেন এবার। বিনয় তামাংকে গুরুত্ব না দিয়েই বিমলের ঘোষণা পাহাড়ে থেকে তো বিজেপিকে সাফ করবেনই, উত্তরবঙ্গেও তিনি বিজেপিকে পা রাখতে দেবেন না।

উত্তরবঙ্গে বিমল গুরুংয়ের লক্ষ্য স্থির একুশের ভোটে
বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিমল গুরুং জানিয়েছেন, পাহাড়ে তিনটি আসন ছাড়াও উত্তরবঙ্গের ৫৪টি আসনে বিজেপিকে হারানোই তাঁর একমাত্র লক্ষ্য। বিজেপিতে তিনি উত্তরবঙ্গ থেকেই আউট করে দেবেন, এমন হঙ্কারও ছেড়েছেন। আর কোনওভাবেই বিজেপিকে তিনি রেয়াত করবেন না। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সাফ কথা গুরুংয়ের।

গুরুংয়ের সমর্থনেই পাহাড়ে বিজেপির রাজ ছিল
২০১৯-এর আগে আরও দুই লোকসভা নির্বাচনে বিজেপি পাহাড় রাজনীতিতে ফায়দা তুলেছে বিমল গুরুংয়ের সমর্থনে। দার্জিলিং থেকে বিজেপি সাংসদ পেয়েও পাহাড়ের জন্য কিছু করেননি। শুধু ভাঁওতা দিয়ে গিয়েছে বিগত দেড় দশক। তাই বিজেপিকে আর সমর্থন দিতে নারাজ গুরুং। ২০২১-এ তাঁদের সমর্থন মমতার দিকেই।

মোদী-শাহরা কথা রাখেন না, মমতার হাতেই রাজ্যপাট
বিমল গুরুংয়ের কথায়, বিজেপিকে এত বছর সমর্থন দিলেও, মোদী-শাহরা কথা রাখেনি। তাই খোলাখুলি তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই থাকবে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে রাজ্যপাট। সেই রাস্তা তিনি অনেকটাই পরিষ্কার করে দিবেন পাহাড় ও উত্তরবঙ্গ থেকে বিজেপিকে সরিয়ে।

বিনয়কে দরকার নেই, ২০১৯-এ প্রমাণ দিয়েছেন গুরুং
বিমল গুরুং সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের সঙ্গে তাঁর জোট, সেই জোটে বিনয় তামাংকে নেওয়ার কোনও প্রশ্নই নেই। বিনয়ের নাম করে সম্প্রতি তুলোধনা করেছেন বিমল। তিনি জানিয়েছেন, বিনয়কে ছাড়াই তিনি শক্তি দেখিয়েছেন ২০১৯-এ। ২০২১-এ আরও তীব্র শক্তি টের পাবে বিজেপি। কারণ এবার আমি পাহাড়ে ফিরে এসেছি। ওরা এতদিন শুধু ভোট নিয়েছে আর ধোঁকা দিয়েছে। এবার আমার জবাব দেওয়ার সময় এসেছে। জবাব দেবই এবার।












Click it and Unblock the Notifications