গোর্খাল্যান্ড ইস্যুতে ফের উত্তাপ পাহাড়ে, সর্বদল বৈঠকের মধ্যমনি সেই গুরুং
এই গরমের মাঝেই পাহাড়ে ফের জেগে উঠেছে গোর্খাল্যান্ড ইস্যু। গুরুং ফের সক্রিয় হয়ে উঠেছেন গোর্খাল্যান্ড ইস্যুতে। রবিবার এই নিয়ে সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন তিনি। সূত্রের খবর তাতে সামিল হচ্ছে বিজেপি সহ পাহাড়ের সব রাজনৈতিক দল।
এমনকী বামেরাও এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে। কেবল অনিত থাপার দল থাকবে না বৈঠকে। পুরসভা ভোটের পর থেকেই ফের গোর্খাল্যান্ড ইস্যুতে একজোট হতে শুরু করেছে পাহাড়ের রাজনৈতির দলগুলি। এই আন্দোলনে স্বাভাবিক ভাবেই মধ্যমনি হয়ে উঠেছে বিমল গুরুং।

পুরসভা ভোটে প্রথমে অজয় এডওয়ার্ডেরর দল দার্জিলিঙে পুরবোর্ড গঠন করেছিল। কিন্তু তারপর সেই পুরোবোর্ড দখল নেয় তৃণমূল কংগ্রেস। তারই মাঝে পাহাড়ে ফের গোর্খাল্যাণ্ডের দাবিতে জোট গড়তে শুরু করে দেন বিমল গুরুং। অনিত থাপার দল ছাড়া সব রাজনৈতিক দলকে একজোট করে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন বিমল গুরুং। সেই বৈঠকে যোগ দিয়েছিল বামেরাও।

আবারও একটা লোকসভা ভোট এগিয়ে আসছে তার আগে পঞ্চায়েত ভোট। তাই আর দেরি করতে চাইছেন না গুরুং। গোর্খাল্যান্ড ইস্যুতে পারদ চড়াতে রবিবারই ফের পাহাড়ের সব রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছেন তিনি। সেই বৈঠকে এবার যোগ দিচ্ছে বিজেপিও। সূত্রের খবর, অজয় এডওয়ার্ড, ঘিসিংয়ের জিএনএলএফ, বিজেপি, সিপিআরএম। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোট বাঁধতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

গোর্খাল্যান্ড ইস্যুতে আগেই বিমল গুরুং, অজয় এডওয়ার্ড, বিনয় তামাংরা জোট বেঁধে যৌথ মঞ্চ তৈরি করেছেন। বিরোধী ভোট যাতে পঞ্চায়েত ভোটে ভাগ না হয়ে যায় সেই লক্ষ্যেই জিএনএলএফ এবং বিজেপিকে জোটে সামিল করতে চাইছেন বিমল গুরুং। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার একজোটে পাহাড়ে আন্দোলনে নামার পরিকল্পনা করেছেন বিমল গুরুং। অর্থাৎ পাহাড়ে গুরুংকে ফেরানো যে বুমেরাং হয়ে ফিরতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তা আর আলাকা করে বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications