গুরুংয়ের হাতে পতাকা তুলে দিলেন বিনয় তামাংয়ের সমর্থকরা, পাহাড়ে পট পরিবর্তন
গুরুংয়ের হাতে পতাকা তুলে দিলেন বিনয় তামাংয়ের সমর্থকরা, পাহাড়ে পট পরিবর্তন
বিমল গুরুংয়ের হাতে পতাকা তুলে দিলেন বিনয় তামাংয়ের সমর্থকরা। বৃহস্পতিবার বিনয় তামাং গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দেন আচমকাই। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিনয় তামাংয়ের সমর্থকরা পাতালেবাসে গিয়ে বিমল গুরুংয়ের হাতে পতাকা তুলে দেন। তাঁরা বলেন, তাঁদের আসল সভাপতিকে তাঁরা ফিরে পেয়েছেন।

বিমল বনাম বিনয় যুদ্ধে পাহাড়ে ফায়দা লোটে বিজেপি
বিমল গুরুং বিধানসভা নির্বাচনের আগে আড়াই বছরের নির্বাসন কাটিয়ে পাহাড়ে ফিরে আসেন। তারপর স্ট্যান্ড বদলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের বার্তা দেন। বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নেন তিনি। কিন্তু পাহাড়ে গুরুং ফিরলেও মোর্চার ব্যাটন ছিল বিনয় তামাংয়ের হাতে। বিমল বনাম বিনয় যুদ্ধে ফায়দা লোটে সেই বিজেপি।

বিমল গুরুং গোষ্ঠী ল্যাজেবোবরে ২০২১-এর নির্বাচনে
২০২১-এর বিধানসভা বিমল গুরুং ও বিনয় তামাং. উভয়েই প্রার্থী দিয়েছিলেন। একটি মাত্র আসনে জয়ী হন বিনয় তামাং গোষ্ঠীর প্রার্থী রুডেন লেপচা। বাকি সব আসনেই বিজেপি প্রভাব বিস্তার করে। বিমল গুরুং গোষ্ঠী একেবারে ল্যাজেবোবরে হয়। তারপর থেকে বিমল গুরুং নিষ্ক্রিয় ছিলেন। শুধু মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ নিয়ে চিঠি লেখেন।

বিনয় তামাংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার পদ থকে ইস্তফা
পাহাড়ে পা দিয়েও এতদিন আগের প্রভাব ফিরে পাননি বিমল গুরুং। জিটিএ থেকে শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চার কর্তৃত্ব ছিল বিনয় তামাংয়েরই হাতে। কিন্তু আচমকাই বৃহস্পতিবার পট পরিবর্তন ঘটে। বিনয় তামাং গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতির পদ থকে ইস্তফা দেন। কিন্তু তাঁর ইস্তফার নেপথ্যে কী কারণ তা স্পষ্ট হয়নি।

বিমল গুরুংকেই নেতা মানলেন বিনয় গোষ্ঠীর নেতারা
বিনয় তামাংয়ের পদত্যাগের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের টুইস্ট পাহাড় রাজনীতিতে। বিনয় তামাং গোষ্ঠীর নেতা-কর্মী ও সমর্থকরা সদলবলে বিমল গুরুংয়ের বাসভবনে এসে উপস্থিত হন। তারপর বিমল গুরুংয়ের হাতে পতাকা তুলে দেন গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় গোষ্ঠীর নেতারা। তাঁরা বলেন, গুরুংই তাঁদের আসল নেতা। এই ঘটনায় পাহাড় রাজনীতিতে পট পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়ে












Click it and Unblock the Notifications