Lok Sabha Vote 2024: তৃণমূলের ছায়ায় ফিরেছিলেন পাহাড়ে, শাহের প্রচারের আগে কী বললেন বিমল গুরুং

পাহাড়ে উল্টো খেলা হবে। অমিত শাহের সভার আগে ইঙ্গিত পূর্ণ বার্তা বিমল গুরুংয়ের। একেবারে সাফ জানিয়ে দিলেন তিনি বিজেপির সঙ্গে রয়েছেন। এবং উত্তরবঙ্গে বিজেপিই জয়ী হবে। আজ দ্বিতীয় দফার ভোটের আগে উত্তরবঙ্গে জমজমাট প্রচার। দার্জিলিংয়ে সভা করবেন অমিত শাহ। শিলিগুড়িতে সভা করবেন রাজনাথ সিং।

আজ দার্জিলিংয়ের সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দার্জিলিংয়ে রাজু বিস্তাকে প্রার্থী করেছে বিজেপি। তার সমর্থনে প্রচার করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে রাজু বিস্তাকে প্রার্থী করা নিয়ে বিজেপি অন্দরেই সমস্যা তৈরি হয়েছে। কালিম্পংয়ের বিজেপি বিধায়ক রাজু বিস্তাকে প্রার্থী করার প্রতিবাদে কালিম্পংয়ের বিজেপি প্রার্থী নির্দল হয়ে দঁাড়িয়েছেন ভোটে।

Bimal Gurung

সেই রাজু বিস্তার সমর্থনেই আজ পাহাড়ে সভা করবেন অমিত শাহ। বিজেপির হেভিওয়েট প্রচারকে কেন্দ্র করে এখন ফুটছে পাহাড়। এই পরিস্থিতিতে বিমল গুরুং কোন দিকে থাকবেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও বিমল গুরুং আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি বিজেপিকে সমর্থন করবেন। এদিন অমিত শাহের সভার আগে বিমল গুরুং প্রকাশ্যেই দাবি করেেছন পাহাড়ে বিজেপিই জিতবে।

একদিকে উত্তরবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হুঁশিয়ারি দিয়েছেন খেলা হবে। পাল্টা বিমল গুরুং দাবি করেছেন, পাহাড়ে উল্টো খেলা হবে। অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ বিজেপিকেই সমর্থন করবে বলে বার্তা দিয়েছেন বিমল গুরুং। এবং তিনি নিজেও চান বিজেপি পাহাড়ে জয়ী হোক। বিজেপি পাহাড়ে জিতলে পাহাড়বাসীর দাবি গুরুত্ব পাবে বলে বার্তা দিয়েছেন বিমল।

প্রসঙ্গত উল্লেখ্য ২০২১-র ভোটেরক আগে তৃণমূল কংগ্রেসের হাত ধরেই পাহাড়ে ফিরেছিলেন বিমল গুরুং। তাঁকে বিশেষ নিরাপত্তা দিয়ে তৃণমূল কংগ্রেস সরকারই তাঁকে পাহাড়ে পৌঁছে দিয়েছিল। এবং তাঁর বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগের মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। বিমল গুরুং পাহাড়ে ফিরতেই বিধানসভা ভোটের আগে ফের মোর্চা দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল।

সেসময় বিমল গুরুং সাফ জানিয়েছিলেন যে বিধানসভা ভোটে তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা না করলেও লোকসভা ভোটে যে পার্টি তাঁদের গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করবে সেই পার্টিকেই তিনি সমর্থন জানাবেন। গোর্খাল্যান্ডের দাবিকে বেশ কয়েকবার দিল্লিতে দরবারও করেছেন বিমল গুরুং। লোকসভা ভোটের প্রচারে গুরুংকে তেমন দেখা না গেলেও অমিত শাহের সভার আগে ফের তাঁকে আগের মেজাজেই দেখা গিয়েছে। অমিত শাহ কি বার্তা দেন সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+