পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বড় বড় পাথর, আতঙ্ক ১০ নম্বর জাতীয় সড়কে

হঠাৎ করেই উপর থেকে নেমে আসছে বড় বড় পাথরের চাঁই। রাস্তার উপর খন্ড বিখন্ড হয়ে ছড়িয়ে থাকছে বড় ছোট পাথরের টুকরো। গাড়ি চলাচল কার্যত দুষ্কর। যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণে বন্ধ করে দেওয়া হল ১০ নম্বর জাতীয় সড়ক পথ।

শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ১০ নম্বর জাতীয় সড়ক। তিস্তার ভয়াবহ বন্যার কারণে কয়েক মাস আগেও এই জাতীয় সড়ক সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে পরে এই জাতীয় সড়ক তৈরি হয়। কিন্তু ফের দেখা দিয়েছে বিপর্যয়ের আশঙ্কা। এবার উপর থেকে বড় বড় পাথর ভেঙে পড়ছে।

Siliguri

লিখুভির এলাকায় তৈরি হয়েছে চরম আতঙ্ক। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন সময় পাহাড়ের উপর থেকে পাথর নেমে আসতে দেখা যায়। একটা দুটো পাথর মাঝেমধ্যে নেমে আসে। কিন্তু এদিন পাথর নেমে আসার সংখ্যা তুলনায় অনেকটাই বেশি। রাস্তার দু'পাশ দিয়েই যাতায়াত করে গাড়ি। যে কোনও সময় বড় পাথরের চাঁই এসে পড়তে পারে গাড়ির উপর। এছাড়াও বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে রাস্তার উপর থাকা পাথরে।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই প্রচুর সংখ্যায় পাথর পাহাড়ের উপর থেকে পড়ছে। রাস্তার উপরে সার দিয়ে দাঁড়িয়ে পড়েছে গাড়ি। চালকরা নিরাপত্তার অভাব বোধ করছেন যান চলাচলে। এই অবস্থায় পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নেয়। বিপর্যয়ের আশঙ্কায় দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ প্রশাসন।

দুর্ঘটনার আশঙ্কায় ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দিল প্রশাসন। তাহলে কালিম্পং ও সিকিম কীভাবে যাওয়া যাবে? কারণ, ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে এই দুই জায়গায় যাওয়া যায়। আপাতত শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংগামী যানবাহন গুলোকে লাভা গরুবাথানের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এমনিতেই লিখুভির ধসপ্রবণ এলাকা। পাথর গড়িয়ে পড়ার ফলে যে কোনও সময় বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। ফলে বাধ্য হয়ে এই পথ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কালিম্পং পুলিশের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

বৃষ্টির কারণে কি মাটি আলগা হয়ে যাচ্ছে? না কি কোনও বড় সমস্যা তৈরি হচ্ছে? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+