Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাহাড়ে পালাবদল, হামরো পার্টিকে হারিয়ে দার্জিলিং পুরসভা দখল অনীত থাপার দলের

পাহাড়ে পালাবদল, হামরো পার্টিকে হারিয়ে দার্জিলিং পুরসভা দখল অনীত থাপার দলের

পাহাড়ে পালাবদল ঘটে গেল। হামরো পার্টিকে সরিয়ে দার্জিলিং পুরসভা দখল করে নিল অনতী থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আকস্মিক উত্থানের মতোই সাত তাড়াতাড়ি পতন হল অজয় এডওয়ার্ডের হামরো পার্টির। দার্জিলিং পুরসভার আস্থা ভোটে তৃণমূলরে সমর্থনে অনীত থাপার দল জয়ী হল।

পাহাড়ে উত্তাপ ছড়াল অনাস্থা নিয়ে ভোটাভুটি

পাহাড়ে উত্তাপ ছড়াল অনাস্থা নিয়ে ভোটাভুটি

কনকনে শীতেও পাহাড়ে উত্তাপ ছড়াল অনাস্থা নিয়ে ভোটাভুটি। বুধবার দার্জিলিং পুরসভায় অনাস্থা ভোটে রাজনৈতিক উত্তাপের পারদ ছিল ঊর্ধ্বমুখী। অনাস্থা আনতে বিজ্ঞপ্তি জারি হয়েছিল মঙ্গলবারই। হাইকোর্টের সার্কিট বেঞ্চ হামরো পার্টির আবেদনের ভিত্তিতে অনাস্থা প্রক্রিয়ার উপর কোনও স্থগিতাদেশ না দেওয়ার পরই বোঝা গিয়েছিল পতন আসন্ন। এদিন ভোটাভুটিতে হামরো পার্টির কাউন্সিলররা অংশ নেননি।

বিজিপিএম ও তৃণমূল জোটের দখলে দার্জিলিং পুরসভা

বিজিপিএম ও তৃণমূল জোটের দখলে দার্জিলিং পুরসভা

বুধবার অনাস্থা ভোটে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ১৪ জন কাউন্সিলর আর তৃণমূলের ২ জন কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন। অজয় এডওয়ার্ডের হামরো পার্টির কাউন্সিলররা এবং গোর্খা জনমু্ক্তি মোর্চার কাউন্সিলররা উপস্থিত ছিলেন না। ফলে ৩২ আসন বিশিষ্ট দার্জিলিং পুরসভায় ১৬ জনের সংখ্যাধিক্য নিয়ে জয়ী হন বিজিপিএম ও তৃণমূল জোট।

হামরো পার্টিকে হারিয়ে দার্জিলিং পুরসভা দখল অনীতের

হামরো পার্টিকে হারিয়ে দার্জিলিং পুরসভা দখল অনীতের

দার্জিলিং পুরসভায় ৩২টি ওয়ার্ড থাকলেও একটি ওয়ার্ড কাউন্সিলর শূন্য ছিল। ফলে ১৭ থেকে ম্যাজিক ফিগার কমে দাঁড়ায় ১৬। তৃণমূলের সমর্থনে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা হামরো পার্টিকে হারিয়ে দার্জিলিং পুরসভা দখল করে নেয়। জিটিএ-র পর দার্জিলিং পুরসভাও এখন অনীত থাপার হাতে।

হামরো পার্টি ছেড়ে ৬ কাউন্সিলর অনীতের দলে

হামরো পার্টি ছেড়ে ৬ কাউন্সিলর অনীতের দলে

সম্প্রতি জিটিএ নির্বাচনে অনীত থাপার দল প্রজাতান্ত্রিক মোর্চা বিজয়ী হওয়ার পর থেকেই পাহাড়ে রাজনীতি মোড় নিতে শুরু করে। দার্জিলিং পুরসভার শাসক দল হামরো পার্টিতে ভাঙন ধরে। ৬ জন কাউন্সিলর হামরো পার্টি ছেড়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএমে যোগ দিয়েছেন। তারপর থেকেই জল্পনা বাড়তে থাকে পালাবদলের।

সংখ্যালঘু হামরো পার্টি দার্জিলিংয়ে ক্ষমতা হারাল

সংখ্যালঘু হামরো পার্টি দার্জিলিংয়ে ক্ষমতা হারাল

সোমবার কলকাতা হাইকোর্টে হামরো পার্টি ধাক্কা খাওয়ার পর পালাবদল অনেকটাই নিশ্চিত হয়ে যায়। হাইকোর্টের সার্কিট বেঞ্চ রায় দেয় অনাস্থা আনতে কোনও বাধা নেই। তারপরই মহকুমা প্রশাসন অনা্স্থা প্রস্তাব আনে। সেইমতো বুধবার ছিল অনাস্থা ভোট। সেই ভোটে সংখ্যালঘু হামরো পার্টি দার্জিলিংয়ে ক্ষমতা হারাল।

৯ মাসের মধ্যেই পালাবদল দার্জিলিং পুরসভায়

৯ মাসের মধ্যেই পালাবদল দার্জিলিং পুরসভায়

অজয় এডওয়ার্ড নতুন দল তৈরির তিনমাসের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দার্জিলিং পুরসভার ক্ষমতা দখল করেছিলেন। এবছরই ৩২ আসনের দার্জিলিং পুরসভায় ১৮টি আসনে জয়লাভ করে হামরো পার্টি। ৯ মাসের মধ্যেই হামরো পার্টির ৬ জন কাউন্সিলর যোগ দেন বিজিপিএমে। ফলে হামরো পার্টি কার্যত সংখ্যালঘু হয়ে পড়ে।

তৃণমূলকে নিয়ে ম্যাজিক ফিগার স্পর্শ বিজিপিএমের

তৃণমূলকে নিয়ে ম্যাজিক ফিগার স্পর্শ বিজিপিএমের

২০২২-এর দার্জিলিং পুরসভা নির্বাচনে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা জিতেছিল ৯টি ওয়ার্ডে। বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি জয় পায় তিনটি ওয়ার্ডে। দুটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। এরপর জিটিএ নির্বাচনে প্রার্থী হওয়ায় প্রজাতান্ত্রিক মোর্চার কাউন্সিলর অমর লামা পদত্যাগ করেন। ফলে অনীত থাপার দলের আসন সংখ্যা কমে দাঁড়া. ৮। পরবর্তী সময়ে হামরো পার্টির ৬ জন যোগ দেওয়ায় তা দাঁড়ায় ১৪। তৃণমূলের ২ জনকে নিয়ে ম্যাজিক ফিগার স্পর্শ করে বিজিপিএম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+