North Bengal Flood: সিকিমের চুংথাঙে হ্রদ ফেটে বিপত্তি, জাতীয় সড়কে তিস্তার জল, দার্জিলিংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন
Bengal Flood: প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সিকিমের চুংথাম ড্যাম ফেটে পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে। মধ্য রাত থেকে চুংথাম ড্যামের জল তিস্তায় মিশতে শুরু করে। তার জেরে রাক্ষুসে হয়ে উঠেছে তিস্তা নদী। ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বইছে জল।
তিস্তার জল ফুঁসতে শুরু করেছে। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে উত্তরবঙ্গে। সিকিমের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে চুংথাম। এদিকে দার্জিলিংয়ের সঙ্গে সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লাভার পথে কেবল মাত্র যান চলাচল করছে। সিকিম থেকে দার্জিলিং- গজলডোবা হয়ে যে রাস্তা বাংলাদেশের দিকে চলে গিয়েছে সেটির উপর দিয়ে বইছে তিস্তার জল।

ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে। পাহাড় থেকে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে তেড়ে আসছে তিস্তা। গতকাল রাত থেকে তিন তলার সমান উচ্চতা দিয়ে বইতে শুরু করেছে তিস্তার জল। গজলডোবা সহ ১০ নম্বর জাতীয় সড়কের চারপাশের তিস্তার জল বইতে শুরু করেেছ। ১০ নম্বর জাতীয় সড়কে বন্ধ যান চলাচল। সিকিম থেকে দার্জিলিং গজলডোবা হয়ে বাংলাদেশ পর্যন্ত যে রাস্তা চলে গিয়েছে সেই রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। লাভা দিয়ে ঘুর পথে যাচ্ছে গাড়ি।
সিকিমে প্রবল বর্ষণের কারণে জলের চাপ নিতে না পেরে গতকাল রাতেই ফেটে যায় চুংথাম হ্রদ। জলের তোড়ে চুংথাম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সিকিম থেকে। রীতিম রাক্ষুসে আকার নিয়ে বইতে শুরু করেছে। ভোর রাত থেকে তিস্তার পাড়ের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
বাংলাদেশকেও সতর্ক করা হয়েছে। গোটা উত্তরবঙ্গ জুড়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ডুয়ার্সে। বিপজ্জন এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। বাংলাদেশেও তার প্রভাব পড়তে পারে। সেকারণে আগে থেকেই সতর্ক করা হয়েছে বাংলাদেশকে।
পাহা়ড়ি এলাকায় ভারী বর্ষণ চলছে। সিকিমের চুংথামের লোনাক হ্রদ ফেটে গিয়েছে। নিম্নচাপের জেরে প্রবল বর্ষণের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। লাচুং নদীর জলে মিশেছে সেই লেকের জল। সেই জল তিস্তায় এসে মিশছে। তার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। তিস্তা ব্যারেজ থেকে দুই দফায় জল ছাড়া শুরু হয়েছে। যার জেরে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে গিয়েছে। মাইকিং করা হচ্ছে তিস্তার অসংরক্ষিত এলাকায়। তিস্তার পার্শবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications