Bengal By Elections Result: অহঙ্কারের জন্য মাদারিহাটে হারল বিজেপি! খোঁচা জন বার্লার

মাদারিহাট বিধানসভা নির্বাচনে বিজেপির হার। উত্তরবঙ্গে চা বাগানে এবার প্রভাব বিস্তার করল তৃণমূল। কী কারণে এই হার? দীর্ঘ সময় ধরে এই বিধানসভা আসন ধরে রেখেছে বিজেপি। তাহলে এবার কেন হাতছাড়া হল এই আসন?

জন বার্লার সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। জন বার্লা এবার বিজেপির হয়ে প্রচারেও নামেননি। তাঁর স্ত্রী অসুস্থ বলে তিনি ভোটপ্রচার থেকে দূরে ছিলেন। এই কথা জানা যায়। কিন্তু জন বার্লার সঙ্গে বিজেপির দূরত্ব কি ভোটবাক্সে প্রভাব ফেলল? সেই চর্চা হচ্ছে।

jhon barla

এই হারের পরে জল বার্লা নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। অহংকারের কারণে বিজেপি মাদারিহাটে হারল। এমন প্রতিক্রিয়া দিয়েছেন উত্তরবঙ্গের এই নেতা। মাদারিহাট পুরোটাই চা বাগান এলাকা। চা শ্রমিকদের ভোট এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। চা শ্রমিকদের ভোটের একটা বড় অংশ এবার তৃণমূল পেয়েছে। সেই কথা পরিষ্কার।

চা বাগানে ১৬ শতাংশ বোনাস দেওয়ার কথা। কিন্তু এবার চা বাগানে ৯ শতাংশ বোনাস দেওয়া হয়েছে। চা শ্রমিকদের উন্নয়নের জন্য বিজেপি পদক্ষেপ করেনি৷ কোন ভরসায় চা শ্রমিকরা ভোট দেবে? কেন বোনাসের শতাংশ কমিয়ে দেওয়া হল? সেই প্রশ্ন তুলেছেন জন বার্লা। তিনি নেতৃত্বে থাকাকালীন কখনও আপোস করেননি। কিন্তু বিজেপি এখন কীভাবে বোনাসের পরিমাণের সঙ্গে আপোস করল? সেই প্রশ্ন তুলেছেন তিনি।

দুটি চা বাগান বন্ধ হয়ে রয়েছে। কিন্তু বিজেপি সাংসদ একদিনও সেখানে যাননি। চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেননি। মানুষের জন্য কাজ না করলে এই ফলটাই হবে। এমনই বক্তব্য জন বার্লার। চা বাগানের নেতাদের পাত্তা দেওয়া হয় না। সেই কারণে বিজেপি এই ফল পেল। খোঁচা দিলেন জন বার্লা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+