মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই করোনায় আক্রান্ত উত্তরবঙ্গের মন্ত্রী, রয়েছেন হোম আইসোলেশনে

মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই করোনায় আক্রান্ত উত্তরবঙ্গের মন্ত্রী, রয়েছেন হোম আইসোলেশনে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই করোনা ভাইরাসে আক্রান্ত উত্তরবঙ্গের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। উপসর্গ কম থাকায় মাথাভাঙায় নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। এদিকে সোমবারই উত্তরবঙ্গে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তার আগেই মন্ত্রীর করোনা সংক্রমণ ধরা পড়ায় উদ্বেগ বাড়ছে প্রশাসনিক কর্তাদের।

মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই করোনায় আক্রান্ত উত্তরবঙ্গের মন্ত্রী, রয়েছেন হোম আইসোলেশনে

এর আগে রাজ্যের একাধিক মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দমকলমন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী স্বপন দেবনাথও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমনকী তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শাসক দলের একাধিক নেতা। বিধায়কেরও মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। তারপরে একুশের ভোট কড়া নাড়ছে দরজায়। আর ঘরে বসে থাকতে রাজি নন দলনেত্রী। সোমবারেই তিনি বেরিয়ে পড়ছেন জেলা সফরে। প্রথমেই উত্তরবঙ্গে যাবেন তিনি। সোমবারেি পৌঁছবেন শিলিগুড়িতে। পরের দিন উত্তরকন্যায় জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করবেন। তালিকায় রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিংও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+