মধ্য রাতে সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধর করলেন বিডিও, মালদহে চাঞ্চল্যকর ঘটনা

হাসপাতালে নিজের স্ত্রীকে চিকিৎসার জ ন্য নিয়ে গিয়েছিলেন বিডিও৷ তারপরেই মেজাজ হারান তিনি৷ কর্তব্যরত সরকারি চিকিৎসককে মারধরও করেন ওই বিডিও। গোটা ঘটনাটি ঘটেছে সরকারি হাসপাতালের মধ্যেই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরে৷

আক্রান্ত চিকিৎসকের নাম দীপাঞ্জন মন্ডল। হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনায় থানাতেও অভিযোগ দায়ের হয়েছে৷ স্বাস্থ্য আধিকারিকের কাছেও বিষয়টি অভিযোগ আকারে জানানো হয়েছে। ঘটনাটি ঠিক কী হয়েছিল বলে জানা গিয়েছে?

Doctor

অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ। কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল মালদহের হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিবপুর ব্লকের
বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে।

ঘটনায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মন্ডল আক্রান্ত বলে খবর। অভিযোগ, বৃহস্পতিবার রাত ২ টো ৪০ মিনিট নাগাদ হবিবপুরের বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন।

বিষয়টি জানতে পেরেই চিকিৎসক দীপাঞ্জন মন্ডল কোনও রকম বিলম্ব করেননি। তিনি তৎক্ষণাৎ ছুটে আসেন। রোগীকে ভেতরে নিয়ে যাওয়ার কথা বলেন। আর এই কথা বলতে না বলতেই বিডিও সাহেব রেগে আগুন। চিকিৎসকের কলার চেপে ধরেন।

কলার ধরে চিকিৎসককে চড় - থাপ্পড়, কিল মারেন। পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কা মারেন। সেই ধাক্কায় চিকিৎসক আঙুলে চোট পান। আঙুল থেকে প্রচন্ড রক্তপাত হয়। এই ঘটনায় হাসপাতালে উপস্থিত সকলেই হতবাক৷ চিকিৎসকের জখম আঙুলের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এই পুরো ঘটনা প্রথমে তিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানান। পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কেন বিডিও চিকিৎসককে এভাবে মারধর করলেন? তা স্পষ্ট নয়। এই বিষয়ে বিডিওর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+