বাড়ি, ভোটকেন্দ্রের মাঝখানে কাঁটা তার, চৌধুরীহাটে সীমান্ত পেরিয়ে ভোট দিতে এল ওরা
সীমান্তবর্তী এলাকা চৌধুরীহাট৷ ভূখণ্ডের সীমারেখা চলে গিয়েছে। কাঁটাতার বিছানো আছে। কাঁটাতারের ওপাড়ে যারা আছেন, তাদের অনেকেই এই দেশ ভারতের বাসিন্দা। পরিপত্র নিয়ে সীমান্ত পেরিয়ে এই প্রান্তে আসতে হয়৷
আজ শুক্রবার কোচবিহার লোকসভা কেন্দ্রে ভোট। সেই কারণে যে সমস্ত ভারতীয় মানুষ কাঁটাতারের বেড়ার ওপাশে থাকেন, তারা ভোট দেবেন। সেজন্য সীমান্ত এলাকার বিশেষ বিশেষ এলাকা খোলা ছিল৷

বাসস্থান আর ভোটকেন্দ্রের মাঝে কাঁটাতারের বেড়া গিয়েছে। চৌধুরীহাট এলাকার বাসিন্দারা বহু কাল ধরে এভাবেই ভোট দিতে আসছেন।আরও একটা ভোট এভাবেই কেটে গেল। কোচবিহার জেলার দিনহাটার চৌধুরীহাট এলাকায় যে সমস্ত ভারতীয় মানুষ কাঁটাতারের বেড়ার ওপাশে থাকেন, তাদের জন্য বিএসএফ বিশেষভাবে আজ সারাদিন গেট খোলা রাখলেন।
সীমান্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে কিছু ভোটার থাকেন। তাদের সচিত্র উপযুক্ত পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হয়েছিল। সীমান্ত এলাকায় বিএসএফ সেই সব পরিচয়পত্র খতিয়ে দেখে। ভোটারদের ভোট দিতে যেতে দেওয়া হয়। জানা গিয়েছে, ভোটাররা বিএসএফ অফিসে এসে নিজেদের নাম নথিভুক্ত করান৷ তারপর নির্দিষ্ট কেন্দ্রে ভোট দিতে যান।
কোচবিহার কেন্দ্রে সকাল থেকেই একাধিক রাজনৈতিক উত্তেজনার ঘটনা দেখা গিয়েছে। বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকরা আহত হয়েছেন কয়েকটি সংঘর্ষের ঘটনায়৷ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে ধিরে বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মহিলারা।
উত্তরবঙ্গের তিন কেন্দ্রে আজ ভোটগ্রহণ পর্ব ছিল। কোচবিহার কেন্দ্রে সব থেকে বেশি অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এই কেন্দ্রে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে রাখা হয়। ১১২ কোম্পানি বাহিনী ছিল এদিন কোচবিহারে।












Click it and Unblock the Notifications