নাম জড়িয়েছে আরজি কর কাণ্ডে, বালুরঘাটে কলকাতা পুলিশের ASI অনুপ দত্তের বাড়ির সামনে বিক্ষোভ

কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত এর বিরুদ্ধে বাদামাইল এ বিক্ষোভ দেখালো বিজেপি ও এলাকার বাসিন্দারা।আরজিকর কান্ডে ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে নাম জড়িয়েছে কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তের নাম। এই অনুপ দত্তের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাদামাইল এলাকায়।

গতকাল সিজিও কমপ্লেক্সে সিপিআই ডেকে পাঠায় এই অনুপ দত্তকেই সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় সিবিআই। সেখানে হাজিরা দেওয়ার সময় দৌড় দেন অনুপ দত্ত। সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে অনুপ দত্ত সিবিআই ডেকে পাঠানোর ঘটনা বিশ্বাস করতে পারছেন না স্থানীয় বাসিন্দা থেকে পরিবার পরিজন। পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি কোনো ভাবেই অপরাধের সঙ্গে যুক্ত নয়।

anup dutta

অপরদিকে, অনুপ দত্তের বাড়ির কাছে বাদামাইল রাস্তায় আরজিকর ঘটনায় দোষীদের স্বার্থের দাবিতে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি। সেই বিক্ষোভ থেকেই অনুপ দত্তের বিরুদ্ধে স্লোগান ওঠে। বিজেপি কর্মী ও এলাকার বাসিন্দারা জানান, অনুপ দত্তের বাড়িতে বেশ কয়েকবার এসেছেন ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়। ফলে সঞ্জয় রায় যে অনুপ দত্তের ঘনিষ্ঠ ছিল তারা বাসিন্দাদের বক্তব্যেই জানা গিয়েছে।

গতকাল অনুপ দত্তকে তলব করেছিল সিবিআই। সেখানে সাংবাদিকদের দেখে একেবারে ছুটতে দেখা গিয়েছিল অনুপ দত্তকে। বারবার অনুরোধ করা সত্ত্বেও দৌড় থামাননি তিনি। সঞ্জয় রায় অনুপ দত্তের ঘনিষ্ঠ ছিল বলেই জানা গিয়েছে সেকারণেই তাঁকে সিজিওতে তলব করেছিল সিবিআই। এই অনুপ দত্তের বলে বলিয়ান হয়ে পদে না থেকেও কলকাতা পুলিশের বাইক নিয়ে ঘুরে বেড়াত সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+