বাজারে গিয়ে প্রচার সারলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, জেতার বিষয়ে আশাবাদী
বালুরঘাট কেন্দ্রে এবারও বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। রবিবার সকালেই ভোটের প্রচারে বেরিয়ে পড়েছিলেন তিনি। মানুষের সঙ্গে জন সংযোগ করাই এখন অন্যতম লক্ষ্য। সেই কারণে তিনি পৌঁছে গেলেন এলাকার বাজারে।
এক সময় বালুরঘাটে থাকাকালীন তিনি নিত্যদিন বাজারহাট করতেন। এখন আর সুযোগ হয় না। রাজনৈতিক কারণেই বিভিন্ন জায়গায় থাকতে হয়। তবে এবারও বালুরঘাট কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হয়েছেন। সেই কারণে মানুষের সঙ্গে প্রচারে শুরুর দিন থেকেই জোর দিয়েছেন সুকান্ত মজুমদার।

গতকাল শনিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। সাত দফায় এবার নির্বাচন হবে বাংলায়। দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল বালুরঘাটে লোকসভা ভোট হবে। এছাড়াও রায়গঞ্জ ও দার্জিলিং দুটি আসনেও একইভাবে ভোটগ্রহণ হবে ওই দিনই।
রবিবার সকাল ন'টার পরে প্রচারে বেরোন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বাজার এলাকাকেই এদিন বেছে নেন। রবিবার বাজারে মানুষের আনাগোনা যথেষ্ট বেশি থাকে। সে কারণেই কর্মী সমর্থকদের নিয়ে তিনি স্থানীয় বাজারে পৌঁছে যান।
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বালুরঘাট বড়বাজার এলাকায় ভোট প্রচার করলাম। #Vote4BJP pic.twitter.com/9sD57SKhil
— Dr. Sukanta Majumdar ( মোদীজির পরিবার ) (@DrSukantaBJP) March 17, 2024
সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়াও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন। বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষ কী বলছে। তাদের মতামত কী? এসব বিষয়ে তিনি মনোযোগী হন। শুধু তাই নয়, সাধারণ মানুষকে এবার ভোট দিতে উৎসাহিত করেন।
এবারও ভোটে জেতার বিষয়ে আশাবাদী তিনি। গতবার তিনি তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে হারিয়ে সাংসদ হয়েছিলেন। এবারও জয়ের ব্যবধান বাড়বে। এমনই আশা করছেন তিনি। রাজ্যে ৩০ টি বেশি আসনে বিজেপি জয়লাভ করবে। দেশজুড়ে বিজেপি ৪০০ এর বেশি আসন পাবে। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসবেন নরেন্দ্র মোদী। এমনই বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার।












Click it and Unblock the Notifications