তৃণমূল নেতাদের জন্যই খারাপ ফল মালদহে? বোমা ফাটালেন মৌসম

মালদহ জেলায় দুটি লোকসভা আসনেই হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এবারও তৃণমূল নেত্রীর অধরা থাকল মালদহ জেলা। কেন দুই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হারল? এই প্রশ্ন উঠেছে। রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর জেলা তৃণমূল নেতৃত্বকেই দায়ী করেছে।

ভোটের ফলাফল বেরিয়েছে। মালদহে শুরু হয়ে গিয়েছে জেলা তৃণমূল নেতাদের মধ্যে অস্বস্তি। কেন তৃণমূল জিততে পারল না? এবার বোমা ফাটালেন জেলা তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর।

উত্তর ও দক্ষিণ মালদহ দুটি আসনকে পাখির চোখ করে জেলায় একাধিক সভা ও রোড শো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মালদহে সভা করেছেন। এরপরেও দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে জিতেছে কংগ্রেস। তৃণমূল তৃতীয় নম্বরে।

অন্যদিকে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি প্রার্থী। এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। কেন দলের এই জেলায় এমন অবস্থা? প্রশ্ন উঠেছে।

মৌসুম নুর জানান, এজন্য দায়ী জেলা তৃণমূল নেতৃত্ব।২০১৯ সালে তিনি জেলা সভানেত্রী ছিলেন। সেই সময় ভালো ফল হয়েছিল তৃণমূলের। মালদহ জেলা পরিষদ, দুটি পুরসভা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সমস্তটাই তৃণমূলের দখলে। তারপরেও ফল খারাপ?

প্রার্থী বাছাই নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ছিল। বহিরাগত প্রার্থীদের মেনে নিতে পারেননি সাধারণ মানুষ। রাজ্যজুড়ে তৃণমূলের ভালো ফল হয়েছে। মালদহ জেলার দুটি আসন দখল করতে পারেনি তৃণমূল। কোথায় খামতি রয়েছে, সমস্তটাই জানানো হবে রাজ্য নেতৃত্বদের।

আগামী নির্বাচনগুলিতে যাতে তৃণমূলের ভালো ফল হয়। সেই লক্ষ্যে এগোবে জেলা তৃণমূল। তবে জেলায় তৃণমূলের ভরাডুবির জন্য তিনি জেলা নেতৃত্বকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+