গাছের কাণ্ডে বাবা লোকনাথের মুখের অবয়ব, শুরু পুজোর প্রস্তুতি! মানুষকে বোঝাতে পথে নামল বিজ্ঞান মঞ্চ
গাছের কাণ্ডে ফুটে উঠেছে বাবা লোকনাথের মুখের ছবি। ঘটনায় চাঞ্চল্য ছড়াতেই, মানুষের মন থেকে ভ্রান্ত ধারণা দুর করতে ছুটে যায় বিজ্ঞান মঞ্চ। বৈজ্ঞানিক ব্যাখা তুলে ধরা হয় স্থানীয়দের কাছে।
গাছের কাণ্ডে ফুটে উঠেছে বাবা লোকনাথের মুখের ছবি। এমন খবর চাউর হতেই দলে দলে লোকের ভিড়। গাছটিকে দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অনেকে আবার বাবা লোকনাথের উদ্দেশে প্রণাম করছেন। ওই গাছটিকে ঘিরে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে।

গাছের কাণ্ডে লোকনাথ ব্রহ্মচারী!
রণে-বনে-জলে-জঙ্গলে, যেখানেই বিপদে পড়বে, আমাকে স্মরণ করবে। বলেছিলেন বাবা লোকনাথ। একটি গাছের কাণ্ডে তাঁরই মুখে অবয়ব, সেই গাছকে ঘিরে পুজোর প্রস্তুতি ঘিরে তাঁর অনুগামীরা সেই কথাটাই বারে বারে বলছিলেন। ঘটনাটি জলপাইগুড়ি জেলার আমবাড়ির।

বাড়িতে জমছে ভিড়
জানা গিয়েছে, রাজগঞ্জের মহামায়া কলোনির বাসিন্দা অরুণ চক্রবর্তীর বাড়িতে বাবা লোকনাথের স্থায়ী মন্দির রয়েছে। সেখানে হঠাৎই চোখে পড়ে একটি গাছে বাবা লোকনাথের মুখের অবয়ব ফুটে উঠছে। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের বহু মানুষ সেটি দেখতে ভিড় জমান। প্রতিবেশীরাও এই দৃশ্যে হতবাক। তাঁদের দাবি, এই দৃশ্য গে তারা কখনও দেখেননি। এই বাড়িতে বাবা লোকনাথের স্থায়ী মন্দির থাকায় অনেকেই মনে করতে থাকেন, স্বয়ং বাবা লোকনাথ গাছের মধ্য দিয়ে প্রকট হয়ে কোনও বার্তা দিতে চাইছেন।

গাছকে ঘিরে মন্দির তৈরির পরিকল্পনা
বা়ড়িতে একটি মন্দির রয়েছে। তবে এই ঘটনায় ওই গাছটিকে ঘিরে মন্দির করার পরিকল্পনা শুরু হয়ে যায়।

ঘটনাস্থলে বিজ্ঞান মঞ্চ
খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তারা সব কিছু ভাল করে খতিয়ে দেখেন। বিজ্ঞান মঞ্চের সদস্য, শংকর কর জানান, এগুলি কোনও অলৌকিক ঘটনা নয়। প্রাকৃতিক নিয়মে অনেক কিছু ঘটে থাকে। কী করে এমন দৃশ্য গাছে এল তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও মানুষদের কাছে তুলে ধরেন তিনি। তিনি বলেন, গাছের চামরা ফেটে গিয়েছে। ওপরের দিক থেকে ডাল কাটার সময় বাকল ছিড়ে যায়। মানুষ মধ্যে কুসংস্কার থেকে এই পরিস্থিতি বলে জানান শংকর কর। বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনে সেখানকার সাধারণ মানুষ খানিক আস্বস্ত হন।












Click it and Unblock the Notifications