উত্তপ্ত বাংলা, তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে হামলা, বোমাবাজির অভিযোগ

ভোট এগিয়ে আসতেই বাংলায় বাড়ছে হিংসার ঘটনা। গত কয়েকদিন আগেই রাজ্যের প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনা ঘটে। ঘটে বিস্ফোরণের ঘটনা। ফের বিধায়ককে লক্ষ্য করে বোমাবাজি

ভোট এগিয়ে আসতেই বাংলায় বাড়ছে হিংসার ঘটনা। গত কয়েকদিন আগেই রাজ্যের প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনা ঘটে। ঘটে বিস্ফোরণের ঘটনা।

শুধু তাই নয়, গত কয়েকদিন আগে এক বিজেপি নেতার উপর হামলার ঘটনাও ঘটে। এইক ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলার। তৃণমূলের বিধায়ক হিতেন বর্মনের উপর হামলার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। যেখানে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের জন্যে একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন সেখানে দাঁড়িয়ে ফের একবার প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা।

সভায় যাওয়ার পথে হামলা

সভায় যাওয়ার পথে হামলা

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় রাজনৈতিক একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক হিতেন বর্মন। জানা যায়, নয়ারহাটের গেন্দুগুড়ি এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময়েই একদল দুস্কৃতী তাঁর গাড়ি ঘিরে ধরে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বিধায়কের গাড়ি। এমনকি বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা কোচবিহারের শীতলকুচিতে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

ঘটনার পরেই দোষীদের গ্রেফতারের দাবিতে চলে বিক্ষোভ

ঘটনার পরেই দোষীদের গ্রেফতারের দাবিতে চলে বিক্ষোভ

ভোট যত এগিয়ে আসছে তত বাড়ছে উত্তেজনা। হিতেন বর্মনের উপর হামলার ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যান তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে চলে বিক্ষোভ। এমনকি, ঘটনার পরে পথ অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। শেষমেশ পুলিশের আশ্বাস পাওয়ার পরে ওঠে বিক্ষোভ। ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যও। শুধু তাই নয়, এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই দায়ি বলে তাঁর।

ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক চাপানোতর

ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক চাপানোতর

হিতেন বর্মন জানিয়েছেন, কর্মিসভায় যোগ দিতে যাওয়ার সময় হঠাত করেই একদল দস্কৃতী তাঁর উপর হামলা করে বলে অভিযোগ। কেউ কিছু বুঝে ওঠার আগেই এই হামলা চলে। একের পর এক বোমা ছোঁড়া হয় বলেও অভিযোগ। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই বিজেপি এই কাজ করিয়েছে বলে অভিযোগ স্থানীয় এই তৃণমূল বিধায়কের। যদিও এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে পালটা দাবি বিজেপির। ভোটে হিতেন বর্মন লড়বে নাকি অন্য কেউ, তা নিয়ে গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।' অযথা বিজেপির নামে দোষ দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+