RG Kar Hospital Doctor Death: বিচার চেয়ে মিছিলে হামলা মাথাভাঙায়, জাস্টিসে লাগানো হল চুনকালি
RG Kar Hospital Doctor Death: আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে চলা মিছিলে হামলা। মারধর প্রতিবাদীদের। এমনকি জাস্টিস ফর আরজি করের 'গ্রাফিতি'ও মুছে দেওয়া হয়েছে। হামলায় অভিযোগের তির তৃণমূলে দিকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা কোচবিহারের মাথাভাঙায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজাও। আরজি কর হাসপাতালের জুনিয়ার চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দেশ জুড়ে। আজ বুধবার ফের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সামিল হয়েছেন সাধারণ মানুষ (RG Kar Hospital Doctor Death) ।

পথে নেমেছেন বহু বয়স্ক মানুষও। শুধু কলকাতা নয়, জেলাতেও এদিন দলে দলে রাত দখল করছেন মহিলারা। কেউ মোমবাতি মিছিল করছেন তো কেউ কেউ সবাই একজোট হয়ে বিচারের দাবিতে স্লোগান তুলছেন। তেমনই বিচারের দাবিতে এদিন রাত ৯ টা থেকে পথে নামেন কোচবিহারের মাথাভাঙার মানুষ।
কেউ বিচার চেয়ে রাস্তায় ছবি আঁকছিলেন তো কেউ আবার সুবিচারের দাবিতে প্রতিবাদ জানাচ্ছিলেন। এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বহু বয়স্ক মানুষও। হঠাত করেই একদল যুবক সেখানে হামলা চালায়। প্রতিবাদীদের বেধড়ক মারধর করা হয়। এমনকি বয়স্ক মানুষদেরও মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে সামিল হয়েছিলেন বেশ কয়েকজন শিল্পী। তাঁদেরও মারধর করা হয়েছে বলে জানা যাচ্ছে।
#WATCH | Kolkata, West Bengal: Massive protest rally held at Shyam Bazaar against the RG Kar Medical College & Hospital rape-murder incident. pic.twitter.com/57OBsTeJ30
— ANI (@ANI) September 4, 2024
শুধু তাই নয়, জাস্টিস ফর আরজি করের 'গ্রাফিতি'ও মুছে দেওয়া হয়। একেবারে চুন দিয়ে সেগুলি মুছে দেওয়া হয়। আর সেই ছবি এবং ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড় নাগরিক সমাজের। তীব্র নিন্দা জানিয়েছেন চিত্রশিল্পী থেকে অভিনেতা-অভিনেত্রীরা।
এই প্রসঙ্গে শিল্পী সমীর আইচ বলেন, সমস্ত সীমা পার করে যাচ্ছে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বলেন, এটা লজ্জা। সরকার-প্রশাসন গুন্ডা পুষছে। অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিৎ। কোথায় বাস করছি আমরা? প্রশ্ন অভিনেত্রীর।
এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের দাবি, বিজেপি-সিপিএম রাজনীতি করছে। অরাজনিতির ব্যানারে এই কাজ করে যাচ্ছেন তাঁরা। বিচার নয়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন তারা? সেজন্য এই ঘটনা বলে দাবি ওই তৃণমূল নেতার। বার্তা দিয়েছেন কুণাল ঘোষও। ফেসবুক পোস্টে তিনি লিখছেন, প্রতিবাদীদের উপর হামলা কোনও ভাবেই সমর্থন করিনা। এই সব যারা করছে পুলিশ ব্যবস্থা নিক, সোশ্যাল মিডিয়ায় উল্লেখ তৃণমূল নেতার।












Click it and Unblock the Notifications