West Bengal By Election 2024: ভোটারদের নিয়ে সটান বুথে কৃষ্ণকল্যাণীর দাদা, চুপ করে দেখলেন প্রিসাইডিং অফিসার

West Bengal By Election 2024: ভোট শুরু হতেই রায়গঞ্জে উত্তেজনা। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণীর দাদার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। বুথের ভেতরে ভোটারদের নিয়ে সটান ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থীর দাদা। চুপ করে বসে দেখলেন প্রিসাইডিং অফিসার।

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কৃষ্ণকল্যাণী। তারপরেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করেছিল শাসক দল। কিন্তু জিততে পারেনি। তারপরে আবার বিধানসভা ভোটে প্রার্থী করা হয় তাঁকে।

West Bengal By Election 2024

ভোটের দিন সকাল সকাল বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন শাসক দলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের ১৪১ নম্বর বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। কিন্তু বেলা গড়াতেই দেখা গিয়েছে। অন্য ছবি। তৃণমূল প্রার্থী দাদাকে দেখা গিয়েছে বুথে দাপটে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীর দাদা। ভোটারদের নি্য়ে বেমালুম বুথের ভেতরে ঢুকে পড়ছেন তিনি। প্রিসাইডিং অফিসার সব দেখেও দেখছেন না। পরে সংবাদ মাধ্যমের সামনে প্রিসাইডিং অফিসার স্বীকার করে নিয়েছেন এই কাজ প্রার্থীর ভাই করতে পারেন না। এভাবে ভোটারদের নিয়ে কেই বুথে ঢুকতে পারেন না।

যদিও এই নিয়ে কোনও কথা বলতে চাননি তৃণমূল কংগ্রেস প্রার্থী। কীভাবে বুথে ভোটারদের নিয়ে যাচ্ছেন তিনি তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিসাইডিং অফিসার কীভাবে তার অনুমতি দিচ্ছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে রায়গঞ্জের বিজেপি প্রার্থী কটাক্ষ করে বলেছেন তৃণমূল কংগ্রেস মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়াতে চাইছেন সাধারণ মানুষকে।

কিন্তু মানুষ কীছুতেই তাঁকে মেনে নেবে না বলেই এই কাজ করা হচ্ছে। জোর করে ভোটারদের দিয়ে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ানো হচ্ছে। আর কেন্দ্রীয় বাহিনী চুপ করে দেখছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রে বিপুল ভোটে হেরেছিলেন কৃষ্ণকল্যাণী। তারপরে আবার বিধানসভা ভোটের টিকিট দেওয়া হয় তাঁকে।

রায়গঞ্জেই আবার এক মহিলা ভোটার তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার ছবি তুলে এনে শাসক দলের নেতাকে দেখাচ্ছেন। দলের প্রতি বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতেই তিনি এই কাজ করেছেন বলে জানিয়েছেন সেই মহিলা ভোটার। আগে তিনি তৃণমূল কংগ্রেস করতেন। মাঝে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। কিন্তু তাঁকে কেউ বিশ্বাস করছিলেন না। সেকারণেই তিনি ভোট দেওয়ার ছবি নিয়ে এসে বিশ্বাস ফিরে পেতে চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেতাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+