কালনায় তৃণমূলে যোগ দিতে ঢল, জোড়া কর্মসূচিতে শ'য়ে শ'য়ে বিজেপি নেতা-কর্মীর যোগদান

কালনায় তৃণমূলে যোগ দিতে ঢল, জোড়া কর্মসূচিতে শ'য়ে শ'য়ে বিজেপি নেতা-কর্মীর যোগদান

এখন প্রায় প্রতিদিনই বিজেপি (bjp) যেতে তৃণমূলে (trinamool congress) যোগদান চলছে। কোনওদিন তা হচ্ছে অনুব্রত গড়ে আবার কোনও দিন তা হচ্ছে পাশের জেলা পূর্ব বর্ধমানে (east bardhaman)। বিজেপি থেকে তৃণমূলে যোগদানে এতটাই আগ্রহ যে কালনায় (kalna) দুদটি যোগদান শিবির করতে হয় তৃণমূলের তরফে। এমনটাই জানানো হয়েছে ঘাসফুল শিবিরের তরফে।

বিজেপি থেকে তৃণমূলে যোগদান

বিজেপি থেকে তৃণমূলে যোগদান

তৃণমূলে যোগদানের একটি কর্মসূচি ছিল কালনা ২ ব্লকের সিঙ্গেরকোনে তৃণমূলের পার্টি অফিসে। বলবদলকারীদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু। অপর অনুষ্ঠানটি হয় কালনা বাসস্ট্যান্ডে। সেখানে বিজেপি অটোচালকদের ইউনিয়ন ভেঙে তৃণমূলে যোগ দেয়। প্রায় একশো অটোচালক তৃণমূলে যোগ দেন বলে দাবি করা হয়েছে কালনা মহকুমা আইএনটিটিইউসির তরফে।

 আবেদন করেছিলেন অনেকে, নেওয়া হয়নি সবাইকে

আবেদন করেছিলেন অনেকে, নেওয়া হয়নি সবাইকে

জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হতে অনেকেই আবেদন করেছিলেন। তবে তাঁদের মধ্যে থেকে শতাধিক বিজেপি কর্মী সমর্থকের হাতে দলের পতাকা তুলে দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিজেপির মহিলা নেত্রী ছন্দা কর্মকার এবং বিজেপি নেতা কৌশিক দাশগুপ্ত তৃণমূলে যোগ দিয়েছেন।

 তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে নিশানা

তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে নিশানা

তৃণমূলে যোগ দেওয়ার পরেই বিজেপিকে নিশানা করেন নেত্রী ছন্দা কর্মকার। তাঁর অভিযোগ সাম্প্রদায়িক আর মিথ্যার আশ্রয়ে থাকা বিজেপিতে ভাল মানুষরা থাকতে পারবেন না। গেরুয়া শিবির মিখ্যার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তৃণমূলের দাবি ওড়াল বিজেপি

তৃণমূলের দাবি ওড়াল বিজেপি

অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে, দলের সমর্থকরা যে তৃণমূলে যোগদান করেছেন, তার খবর তাঁদের কাছে নেই। তবে তৃণমূলের তরফ থেকে দেখিয়ে এলাকায় সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে। বিজেপির দাবি, যোগদান মঞ্চে ভিড় বাড়াতে তৃণমূলের অচেনা মুখদের নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে কৌশিক দাশগুপ্ত সম্পর্কে তাদের প্রতিক্রিয়া, চুরির কেসে অভিযুক্ত নিজেকে বাঁচাতে তৃণমূলে যোগদান করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+