Hunger Strike: অনশনের ২২২ ঘণ্টা! আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ হাসপাতালে ভর্তি আরও এক অনশনকারী

Hunger Strike of Junior Doctors: আরজিকর ঘটনার (RG Kar Hospital Doctor Death) প্রতিবাদে অভয়ার ন্যায় বিচারের দাবি সহ ১০দফা দাবিতে অনশনে জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলার পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও অব্যহত জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। যতদিন এগোচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতির রূপ নিচ্ছে অনেশনকারী জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থা।

এই মুহূর্তে অনশনে ২২২ ঘন্টা অতিক্রান্ত (Hunger Strike of Junior Doctors) হয়ে গিয়েছে। প্রথমে বিজয় দশমীর দিন শারীরিকভাবে অসুস্থ হন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক অনশনকারী অলক কুমার ভর্মা। তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের হাইব্রিড সিসিইউতে ভর্তি করা হয়েছিল।

Hunger Strike of Junior Doctors

মঙ্গলবার আরও এক অনশনকারী সৌভিক বন্দোপাধ্যায় শারীরিকভাবে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি হাইব্রিড সিসিইউতে ভর্তি করা হল (Hunger Strike of Junior Doctors) ।

অন্যদিকে, সোমবার থেকে এখনও অনশন জারি রেখেছেন জুনিয়র চিকিৎসক সন্দীপ মন্ডল। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এমএসভিপি সঞ্জয় মল্লিক প্রতীকী অনশন করেন। কলকাতা ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ মিলিয়ে এখনও পর্যন্ত ছয়জন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এখন দেখার বিষয় কবে হুশ ফিরবে প্রশাসনের সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ সহ চিকিৎসক মহল।

পাশাপাশি আরজি করের ঘটনার প্রতিবাদে ও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানিয়ে অনশনে বসলেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক তথা বিশিষ্ট শিশু চিকিৎসক ডা: সুজয় চক্রবর্তী। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএমএ'র হাওড়া জেলা সংগঠনের ডাকা ওই প্রতীকী অনশনে উপস্থিত রয়েছেন সুজয় চক্রবর্তী।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি আরজিকর কান্ডের বিচার চেয়ে ১২ ঘণ্টার প্রতীকী অনশন হয় এদিন বালুরঘাটেও। কলকাতায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনকে সমর্থন জানিয়ে বালুরঘাট নাগরিক সমাজের তরফে এই প্রতীকী অনশন বালুরঘাট থানা মোড়ে এদিন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+