Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০৬ ঘণ্টা, অসুস্থ হয়ে পড়লেও মঞ্চ ছাড়ছেন না তনয়া, উত্তরবঙ্গে অনশনে আরও এক চিকিৎসক

Junior Doctors' Hunger Strike: লাগাতার অনশনে অসুস্থ হয়ে পড়লেন আরও এক অনশনকারী। অনশনের প্রায় ২০৬ ঘণ্টা কেটে গিয়েছে। এক এক করে অসুস্থ হয়ে পড়ছেন অনশনকারীরা। আজ সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লেন জুনিয়র ডাক্তার তনয়া পাঁজা।

প্রথমদিন থেকে লাগাতার অনশন চালাচ্ছিলেন তনয়া। আজ সোমবার সকালে সমস্ত অনশনকারীদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয় (Junior Doctors' Hunger Strike)।

Doctors

তাতে দেখা যায় তনয়া পাঁজা অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। অন্যান্য অনশনকারীদের তুলনায় দ্রুত পরিস্থিতির বদল হচ্ছে। এই অবস্থায় তনয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার আবেদন জানানো হলেও অনশনমঞ্চ ছাড়তে নারাজ তনয়া পাঁজা। যদিও সমস্ত পরিস্থিতির জন্য অ্যাম্বুলেন্স এবং হাসপাতালের বেড তৈরি রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিনে পর পর অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন।

এমনকি রবিবার রাতে ধর্মতলার মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য। দ্রুত গ্রিন করিডর করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তৈরি করা হয় মেডিক্যাল বোর্ড। রাতেই পুলস্ত্য আচার্যের বেশ কিছু পরীক্ষা করা হয় বলে জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলস্ত্য আচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও অবস্থা উদ্বেগজনক রয়েছে।

অন্যদিকে আন্দোলনকারীরা জানাচ্ছেন, জুনিয়র ডাক্তার তনয়া পাঁজার শারীরিক অবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। মাথা ঘুরছে। বসে থাকার ক্ষমতা নেই। এই অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার কথা বললেও তিনি অনশন মঞ্চেই থাকতেন বলে খবর। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আজ সোমবার থেকে অনশনে বসলেন আরও একজন জুনিয়র চিকিৎসক। অভয়ার বিচার সহ ১০ দফা দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যালেও অনশন চালাচ্ছেন চিকিৎসকরা।

আর তাতে আজ সোমবার থেকে অনশনে যোগ দিলেন জুনিয়র ডাক্তার সন্দীপ মণ্ডল। তিনি উত্তরবঙ্গ মেডিক্যালের নাক-কান-গলা বিভাগের পিজিটির দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনকারীর সংখ্যা বেড়ে হল ৮।

অন্যদিকে চিকিৎসকদের কর্ম বিরতির প্রভাব মালদা জেলাতে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত। আউটডোরে রোগের সংখ্যা কম কার্যত নেই বললেই চলে। মালদাতে চিকিৎসকদের চেম্বার বন্ধ। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার দুদিন সমস্ত বেসরকারি চেম্বার বন্ধ থাকবে। তবে রোগীরা যাতে কোনরকম ভাবে সমস্যায় না পড়ে তার জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখার উদ্যোগে অভয়া ক্লিনিক খোলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+