Alipurduar Rape Case: জঙ্গলে তুলে নিয়ে গিয়ে নাবালিকার সঙ্গে..! সেই আলিপুরদুয়ার, আর কত? প্রশ্ন নাগরিক সমাজের

Alipurduar Rape Case: ফের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ আলিপুরদুয়ারে! শুক্রবার বিকেলে এক শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলাপাড় ফালাকাটা। বিচারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ফের নারকীয় জঘন্য ঘটনা সেই আলিপুরদিয়ার। ঘটনাস্থল এবার কুমারগ্রাম ব্লকের মধ্য হলদিবাড়ি।

অভিযোগ, ৯ বছরের এক নাবালিকাকে নদী থেকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। ঘটনায় একেবারে রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। জানা যাচ্ছে, আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নির্যাতিতা (Alipurduar Rape Case) ।

Alipurduar Rape Case

ইতিমধ্যে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কাজল মণ্ডল বলে জানা জাচ্ছে। ইতিমধ্যে কাজল দোষ স্বীকার করেছে। আদালতের তোলার সময় সাংবাদিকরা তাঁকে ঘটনা প্রসঙ্গে জিজ্ঞেস করলে সে দোষ মেনে নেয়।

কিন্তু এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। ধৃত কাজলকে আদালতে তোলা হলেও নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ কোনও আবেদন এদিন জানায়নি। ফলে আগামী সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

তবে প্রয়োজন হলে পরে হেফাজতের আবেদন করতে পারে পুলিশ, বিতর্কে পড়ে এমনটাই সাফাই দিলেন সরকারি আইনজীবী। জানা যাচ্ছে, ধৃত কাজল ওই নাবালিকার পরিবারের পূর্ব পরিচিত। একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর স্থানীয়রাই

অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, আরজি কর কাণ্ডের প্রায় ৮৩ দিন কেটে গিয়েছে। আগামী ৯ তারিখ ঘটনার তিনমাস পূর্ণ হবে। এখনও বিচার মেলে নি। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজপথ। প্রবল চাপে কড়া আইন এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে ধর্ষণের সাজা মৃত্যুদন্ডের বিধান আছে। কিন্ত্যু এরপরেও কিছুই বদল হয়নি। উত্তর থেকে দক্ষিণ, কার্যত প্রত্যেকদিনই একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। যা ফের একবার প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে বাংলায় মহিলাদের সুরক্ষা (Alipurduar Rape Case) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+