গোর্খাল্যান্ডের দাবি গোর্খাদের, বিজেপি দাবিপূরণ করুক! চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল-বান্ধব অনীত
গোর্খাল্যান্ডের দাবিতে ফের পাহাড়ে উত্তেজনা বাড়ছে। দু্দিন আগেই গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং দাবি করেছেন যে দল গোর্খ্যাল্যান্ডকে সমর্থন করবে, আমরা তাদের দিকেই।
গোর্খাল্যান্ডের দাবিতে ফের পাহাড়ে উত্তেজনা বাড়ছে। দু্দিন আগেই গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং দাবি করেছেন যে দল গোর্খ্যাল্যান্ডকে সমর্থন করবে, আমরা তাদের দিকেই। আর এবার জিটিএ-র চেয়ারম্যান গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা এই ইস্যুতে বিজেপিকে একহাত নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন।

অনীত থাপার সাফ কথা, গোর্খাল্যান্ডের দাবি গোর্খাদের। এই দাবি বিজেপির নয়। বিজেপি রয়েছে দাবিপূরণের জায়গায়। বহুবার তারা প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারেনি। সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা নিয়ে এবার মুখ খুলে অনীত থাপা বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল কে দেবে? যদি তাঁরা করে তো ভালো, কিন্তু আমাদের দাবি গোর্খাল্যান্ড।
তাঁর কথায়, এটা বলা ঠিক নয় যে, এটা বিজেপি দাবি করেছে। বিজেপিকে এখন দাবি পূরণ করতে হবে। শুক্রবারই স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্রীরা নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা করেছিলেন গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ। সাক্ষাৎ শেষ অনন্ত মহারাজ উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা স্রেফ সময়ের অপেক্ষা বলে দাবি করেছেন। তারপর গোর্খাল্যান্ড চেয়ে জল্পনা বাড়িয়েছেন বিমল গুরুং। এই অবস্থায় উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবি উঠে পড়েছে পঞ্চায়েত ভোটের আগে।
২২ বছর পর পাহাড়ে হবে পঞ্চায়েত ভোট। এখন থেকেই দামামা বাজতে শুরু করেছে। আর সেই পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গে ভাসিয়ে দেওয়া হয়েছে পৃথক রাজ্যের ইস্যু। তৃণমূল কংগ্রেস মনে করছে, তাঁরা বঙ্গভঙ্গ চায় না, তাঁরা সঙ্গ চায়। এখন বিজেপি পরিকল্পনামাফিক অশান্তি পাকানোর চেষ্টা করছে। তাই তাঁরা উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা ভাসিয়ে দিয়েছেন।
এর মধ্যে তৃণমূল আবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছে, বিজেপি আগে বঙ্গভঙ্গ নিয়ে অবস্থান স্পষ্ট করুক। তারা বঙ্গভঙ্গের পক্ষে, নাকি বঙ্গভঙ্গের বিপক্ষে। তারপর বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, দাবি মানি না কিন্তু নির্বাচনী সমঝোতা করতে হয়। তাতেই বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।
দিলীপ ঘোষ সাফ জানিয়ে দেন, অনন্ত মহারাজ বা বিমল গুরুংরা যে দাবি তুলছেন, তা মানি না। কিন্তু কখনও সখনও তাঁদের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে হয়। তাঁর এই কথায় ফের নতুন বিতর্ক উসকে দিল। বিজেপিকে অস্বস্তিতে পড়তে হল। আর তারপর পাহাড়ে তৃণমূলের মিত্রশক্তি গোর্খা প্রজাতান্রিি ক মোর্চা বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ল। তাঁর স্পষ্ট কথা, গোর্খাল্যান্ডের দাবি নয়, গোর্খাল্যান্ড দাবিপূরণ করে কথা বলুক বিজেপি।












Click it and Unblock the Notifications