ফের বাংলায় টার্গেট ফিক্স করে দিলেন! মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রবেশকারীদের সাহায্যকারী বলে আক্রমণ অমিত শাহের

লোকসভা নির্বাচনের প্রচারে ফের বাংলায় অমিত শাহ। এদিন তিনি দক্ষিণ মালদহে রোড শো করেন। রোড শোয়ের মধ্যেই তিনি বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া নিশানা করেন। তৃণমূল রয়েছে বলেই কাটমানি সংস্কৃতি রয়েছে, মন্তব্য করেন অমিত শাহ।

গত ১০ এপ্রিলের পরে ২৪ এপ্রিল বাংলায় আসলেন অমিত শাহ। এর আগে গত রবিবার তাঁর দার্জিলিংয়ে সভা করার কথা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার নামতে পারেনি। অমিত শাহ বিজেপি প্রার্থী রাজু বিস্তার ফোনেই বার্তা দেন সাধারণ মানুষের উদ্দেশে।

amit Shah

নিশানায় মমতা
স্বাভাবিকভাবেই অমিত শাহের এদিনের নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র বিরোধিতা করছেন। তিনিই উদ্বাস্তুদের নাগরিকত্ব পেতে দিচ্ছেন না। তৃণমূল রাজ্যে অনুপ্রবেশকারীদের সাহায্য করছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে বালুরঘাটে সভা করতে গিয়ে অমিত শাহ বলেছিলেন, অনুপ্রবেশকারীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক। তিনি দাবি করেছিলেন, অসমের বিজেপি সরকার সেই রাজ্যে অনুপ্রবেশ বন্ধঝ করে দিয়েছে। সিএএ নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগও তিনি করেছিলেন।

লোকসভা নির্বাচনে টার্গেট
এদিন প্রচারে এসে বাংলা থেকে বিজেপির টার্গেট ফের একবার বেঁধে দেন অমিত শাহ। তিনি বলেন বিজেপি এই রাজ্য থেকে ৩৫ টি আসনে জয়ী হবে। তাহলেই ছয় মাসের মধ্যে রাজ্যে সরকার বদল হবে।

মোদীর গ্যারান্টিতে আস্থা
তিনি দাবি করেছেন, মোদীর গ্যারান্টিতে সারা দেশের মানুষের মতো পশ্চিমবঙ্গের মানুষেরও আস্থা রয়েছে। তিনি বলেছেন, তৃণমূলের মতো দুর্নীতিবাজদের বাংলা থেকে সরাতে হবে। কাটমানি সংস্কৃতির অবসান ঘটাতে হবে। এখানে অর্থ উদ্ধার এবং হিংসার রাজনীতির অবসান ঘটাতে গেলে তৃণমূলের পরাজয় নিশ্চিত করতে হবে।

রামমন্দির নিয়ে অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণে এদিন রাম মন্দিরের কথাও উঠে এসেছে. তিনি বলেছেন, বাংলা ১৮ টি আসন দেওয়ার পরে মোদীজি রামমন্দির দিয়েছেন। ২২ জানুয়ারি রামমন্দির পরিত্র করার কাজ করেছেন। এবার মোদীজিকে ৩৫ আসন দিয়ে অনুপ্রবেশ বন্ধে সাহায্য করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+