শাহের নজরে রাজবংশী ভোট, অনন্ত মহারাজের বাড়িতে মধ্যাহ্ন ভোজ, কোন রণকৌশলে শান বিজেপির
শাহের নজরে রাজবংশী ভোট, অনন্ত মহারাজের বাড়িতে মধ্যাহ্ন ভোজ, কোন রণকৌশলে শান বিজেপির
কোচবিহার লোকসভা কেন্দ্র একটি বড় অংশের ভোট রয়েছে রাজবংশীদের। তাঁদেরই সংগঠন কোচবিহার পিপলস পার্টি বিজেপির শরিক। উত্তরবঙ্গে বিজেপির ভোট ব্যাঙ্ক বৃদ্ধির মূলে অনেকটাই ভূমিকা রয়েছে এই কোচবিহার পিপলস পার্টির। তাই কোচবিহারের পরিবর্তন যাত্রা সূচণার অন্যতম কারণ এই রাজবংশী ভোট। সেই ভোটকে টার্গেট করেই বৃহস্পতিবার কোচবিহারে পা রাখছেন অমিত শাহ। কোচবিহারে কর্মসূচির মূল উদ্দেশ্য রাজবংশী সম্প্রদায়ের ধর্মগুরু অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক।

নজরে রাজবংশী ভোট
উত্তরবঙ্গে ভোট বেড়েছে বিজেপির। লোকসভা ভোটেই একপ্রকার তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে দিয়েছে উত্তরবঙ্গের মানুষ। কোচবিহার, দুই দিনাজপুর মালদহ, সর্বত্রইএকই ছবি। তাই কোচবিহারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। উত্তরবঙ্গের সংগঠনের রিপোর্ট পাওয়ার পরেই কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনার কথা ঘোষণা করেছে বিজেপি। আর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন অমিত শাহ। এতোদিন কেবল রাঢ় বাংলা আর জঙ্গলমহলে নজর রেখেছিলেন অমিত শাহ। এবার নজরে পড়েছে উত্তরবঙ্গ। প্রথমেই টার্গেট রাজবংশীরা।

রাজবংশী ধর্মগুরুর সঙ্গে বৈঠক
কোচবিহারে পরিবর্তন যাত্রার মূলে রয়েছে রাজবংশী ভোটার। সেই ভোট ব্যাঙ্ককে সুরক্ষিত রাখতেই আগামিকাল কোচবিহারে রাজবংশী ধর্মগুরু অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করবে। তাঁর বাড়িতেই মধ্যাহ্ন ভোজন সারবেন অমিত শাহ। এতোদিন রাজ্য সফরে এসেকখনও কৃষকের বাড়িতে কখনও মতুয়া কর্মীর বাড়িতে কখনও বা বাউলের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেছেন অমিত শাহ। এবার তাঁর টার্গেট রাজবংশীরা। তাই রাজবংশী ধর্মগুরুর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করবেন তিনি। তার আগে রয়েছে বৈঠক। এসেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে রাজবংশীরা
লোকসভা ভোটের আগে থেকেই বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে রাজবংশী সংগঠন কোচবিহার পিপলস পার্টি। লোকসভা ভোটে এই সংগঠনের কারণেই অনেক ভোট পেয়েছে বিজেপি। অনন্ত মহারাজ এই কোচবিহার পিপলস পার্টির প্রতিষ্ঠাতা। তাঁর হাত ধরেই হয়েছে এই সংগঠন। এঁরা বিজেপিকে লোকসভা ভোটে সমর্থন জানিয়েছিল। তার লাভ পেয়েছে গেরুয়া শিবির। এবার বিধানসভা ভোটে সেই জোট ঝালিয়ে নিতেই অমিত শাহের কোচবিহার সফর বলে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গে জমি হারাচ্ছে তৃণমূল
লোকসভা ভোটে অনেকটাই জমি হারিয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটেও সেই জয়ের ধারা বজায় রাখতে চাউছে তাঁরা। কোচবিহার থেকে রথ যাত্রা করার মূলে রয়েছে সেই উদ্দেশ্য। শাহ উত্তরবঙ্গে পা রাখার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে সভা করেছেন। সেখান থেকে রাজবংশীদের উন্নয়নের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ নিয়ে দড়ি টানা টানি শুরু হয়ে গিয়েছে শাসক বনাম বিজেপির।












Click it and Unblock the Notifications