Amit Shah: 'হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে NIA', বাংলায় প্রথম প্রচারে এসেই সুর চড়ালেন শাহ

রাজ্যে প্রথম নির্বাচনী প্রচারে বিজেপির চাণক্য অমিত শাহ। প্রথম প্রচার সভা থেকেই সুর চড়ালেন ভূপতিনগর নিয়ে। অমিত শাহ সরাসরি অভিযোগ করেছেন, ভূপতিনগরে দুষ্কৃতিদের আড়াল করছে রাজ্য। কোনও ভাবেই দুষ্কৃতিরা রেয়াত পাবে না। তাদের জেলেই থাকতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভূপতিনগরে এনআইএ অভিযান নিয়ে তুমুল সংঘাত শুরু হয়েছে রাজ্যের সঙ্গে। ২০২২ সালের বিস্ফোরণের ঘটনার তদন্তে গত শুক্রবার রাতে তল্লাশি চালিয়েছিল এনআইএ। সেখানে আক্রান্ত হতে হয় তদন্তকারীদের। অভিযোগ জানানোর প্রায় ৪ ঘণ্টা পরে পুলিশ সেখানে গিয়েছিল বলে অভিযোগ। এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে।

Amit Shah in west bengal

অমিত শাহ বলেছেন, যাঁরা বিস্ফোরণে জড়িত তাঁদের আড়াল করা হচ্ছে। কোনও দুষ্কৃতিকে রেয়াত করা হবে না বলে নিশানা করেছেন অমিত শাহ। ভূপতিনগরের ঘটনার পরে থানায় ফোন করেছিলেন অমিত শাহ। পুরো ঘটনার রিপোর্ট তলব করেছিলেন তিনি। সন্দেশখালির কায়দায় মহিলােদর সামনে রেখে ভূপতি নগরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তারপরেই তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন, NIA-র এসপির সঙ্গে দেখা করেছিলেন বিজেপি নেতা জিতেন তিওয়ারি। জিতেন তিওয়ারি নাকি ২৬ মার্চ নিউটাউনে NIA এসপি ধনরাম সিংয়ের সঙ্গে দেখা করে একটি সাদা প্যাকেট তুলে দিয়েছিলেন। সেই প্যাকেটে কী ছিল তা নিয়ে তদন্ত দাবি করা হয়েছে। ধনরাম সিংয়ের অপসারণ করেছিল তৃণমূল নেতা।

দিল্লিতে কমিশনের দফতরের সামনে ধরনায় বসেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। দিল্লি পুলিশ জোর করে তাঁদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ। দিল্লির মন্দিরমার্গ থানায় অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন তাঁরা। তারপরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে এনমআইএ। এবং হামলায় যাবতীয় রিপোর্ট দেয় তারা। এমনকী মেদিনীপুর থানার পুলিশও সব রিপোর্টে উল্লেখ করা হয়েছে এনআইএ-র আধিকারীকদের উপরে হামলার কথা।

আজ অর্থাৎ বুধবার আবার ভূপতি নগরের ঘটনায় এনআএ আধিকারীকদের রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এনআইএ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে গেলে ৭২ ঘণ্টা আগে জানাতে হবে। এবং নোটিস দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+