Jalpaiguri: হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন শাহের, কী নিয়ে কথা বললেন তাঁরা
প্রবল টর্নেডোয় গুঁড়িয়ে গিয়েছে ঘরবাড়ি। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জলপাইগুড়ির পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খোঁজ খবর নেন। এবং সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
গতকাল ঘুর্ণিঝড় টর্নেডোর তাণ্ডবে ৫ জনের মৃত্যু হয়েছে জলপাইগুড়িতে। তিনটি জেলা ক্ষতিগ্রস্ত। গতকাল রাতেই খবর পেয়ে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। আজ সকালে তাঁর নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাস গিয়েছেন সেখানে।

জলপাইগুড়িতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আধঘণ্টার ঝড়েই। সব লণ্ডভণ্ড দশা। ভোটের কারণে সরকারি ভাবে কোনও সাহায্য ঘোষণা করা যাচ্ছে না। প্রশাসনের উদ্যোগে যতটা করা হচ্ছে। আর ভরসা স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। অসংখ্য মানুষের মাথার ছাদ চলে গিয়েছে খোলা আকাশের নীচে বাস করছেন তাঁরা।
প্রশাসনের তরফে কয়েকটি জায়গায় ত্রিপল দেওয়া হয়েছে। কিন্তু খাবার কোথায় পাবেন দুর্গতরা। ছোট ছোট শিশুদের নিয়ে খোলা আকাশের নীচে রয়েছেন তাঁরা। আজ ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। কাজেই সেই ঝড়ে যাতে নিরাপদ আশ্রয়ে তাঁরা থাকতে পারেন সেই উদ্যোগ নিতে হবে। কীভাবে এতো কাজ প্রশাসন করবে তা নিয়ে উদ্বেগ রয়েছে।
সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জলপাইগুড়ির মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিজেপি কর্মীদের দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। নির্বাচনী বিধির মধ্যে কোনও রাজনৈতিক দল সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে না ঠিকই কিন্তু হঠাৎ করেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জলপাইগড়ি।
গতকাল রাতেই পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তারপরেই সেখানে পৌঁছে গিয়েছেন বাম প্রার্থীও। আজ সকাল সেখানে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বাগডোগরা থেকে সরাসরি তিনি পৌঁছে গিয়েছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ঘুরে দেখেন চিকিৎসা পরিস্থিতি। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। তারপরে আবার সেখানে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আজই আবার আলিপুরদুয়ারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুর্গতদের সঙ্গে দেখা করবেন তিনি। আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করেছে। ত্রাণ নিয়ে আলিপুরদুয়ারে যাচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দুর্গতদের উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এমসিসি মেনেই ক্ষতিপূরণ দেওয়া হবে।












Click it and Unblock the Notifications