North Bengal: স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ, আরজি করের আবহে ফের জঘন্য অপরাধ বাংলায়
North Bengal Rape case: আরজি কর হাসপাতালে 'অভয়া'কে ধর্ষণ করে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন (RG Kar Hospital Doctor Death)! ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। এমনকি দেশেও বিভিন্ন অংশেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদ। আর এই আবহে ফের ধর্ষণের অভিযোগ। ঘটনাস্থল এবার মালদহ।
আদিবাসী নাবালিকা স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ (North Bengal Rape case) এক কোয়াক ডাক্তারের বিরুদ্ধে। হবিবপুর থানা এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় ইতিমধ্যে নাবালিকার পরিবারের তরফে ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় কোয়াক ডাক্তারের বিরুদ্ধে।

অভিযোগের (North Bengal Rape case) ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।নাবালিকার পরিবারের অভিযোগ, ২৮ তারিখ বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। মেডিকেল টেস্টের প্রশিক্ষণ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ওই নাবালিকাকে ধর্ষণ করে এলাকারই ওই কোয়াক ডাক্তার।
ঘটনায় অভিযুক্ত ওই ডাক্তারের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে আরজি কর হাসপাতালের মধ্যেই কর্তব্যরত অবস্থায় এক জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনায় উত্তাল দেশ। প্রতিবাদের ঝড় ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতে।
বিচার চেয়ে প্রবাসীরাও প্রতিবাদ জানাচ্ছেন। ঘটনায় প্রবল চাপের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (West Bengal Govt)। আর এর মধ্যেই ফের বাংলায় ধর্ষণের ঘটনা। আদিবাসী নাবালিকা স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ মালদহে (North Bengal Rape case)।
আর তা ঘিরে নতুন করে চাঞ্চল্য। যদিও কঠিন এই সামাজিক ব্যধির বিরুদ্ধে কড়া বিল আনতে চলেছে রাজ্য সরকার। এজন্য আগামী ২ তারিখ বিশেষ অধিবেশনও ডাকা হয়েছে। ভোটাভুটি করে সেদিনই ধর্ষণের সাজা ফাঁসি এই সংক্রান্ত বিল আনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications