মালদহে স্কুলের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, প্রশ্নের মখে সুরক্ষা
স্কুলের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ওই ছাত্রী ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের একটি স্কুলে। শনিবার স্কুলের শিক্ষক না আসার সুযোগ নিয়ে বাইরে বেশ কয়েকজন ওই ছাত্রীকে গণধর্ষণ করে বলে অভিযোগ।
বিষয়টি সামনে আসার পরেই 'নির্যাতিতার' পরিবার স্থানীয় থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

কি বলছে পুলিশ?
বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে জেলা প্রশাসন। ঘটনার পরেই মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, ইতিমধ্যে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আপাতত সে ভালো আছে বলেই জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। পুরো বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই খতিয়ে দেখা হচ্ছে বলেও দাবি পুলিশ সুপারের। ইতিমধ্যে নির্যাতিতা বান্ধবীর জবানবন্দি নেওয়া হয়েছে বলেও খবর। অন্যদিকে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।

কি হয়েছিল ঘটনা?
পরিবারের অভিযোগ, প্রত্যেকদিনের মতোই স্কুলে যায় ওই ছাত্রীটি। দুপুরের সময়ে স্কুলের মাঠেই খেলা করছিল। সঙ্গে তাঁর এক বান্ধবী ছিল বলে দাবি পরিবারের। সেদিনই শিক্ষক আসেননি স্কুলে। আর সেই সুযোগে নির্যাতিতার ছাত্রীর এক পরিচিত প্রলোভন দেখিয়ে তাকে স্কুলের দোতলায় নিয়ে যায়। আর সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরিচিত ওই ব্যক্তি এবং তাঁর দুই বন্ধু ওই ছাত্রীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুরো বিষয়টির ভিডিও করা হয় বলে অভিযোগ।

ফের একবার প্রশ্নের মুখে নারী সুরক্ষা।
যদিও ছাত্রীটি পুরো বিষয়টি বাড়িতে প্রথমে জানায়নি বলেই খবর। কিন্তু ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ওই ছাত্রীর। এরপরেই বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। এর পরেই, নির্যাতিতা ওই মেয়েটিকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয় বলে জানা গিয়েছে। এরপরেই পরিবারের তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়।

প্রশ্নের মুখে নারী সুরক্ষা
এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে নারী সুরক্ষা। এমনকি স্কুলের মধ্যে কীভাবে = ঘটতে পারে এই ঘটনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পরেই দোষীদের শাস্তির দাবিতে সরব স্থানীয় মানুষজন। এমনকি ঘটনায় দোষীদের মৃত্যুদন্ড দেওয়ার দাবি নির্যাতিতার পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সেখানে।

শুরু হয়েছে রাজনৈতিক তরজা
তবে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। কড়া ভাষায় ঘটনার নিন্দা করেছে বিজেপি। স্কুলের একজন ছাত্রীর নিরাপত্তা নেই। তাহলে রাজ্যের আইনশৃঙ্খলা কোন পর্যায়ে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। যদিও ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের কড়া শাস্তির দাবি তৃণমূলের।












Click it and Unblock the Notifications