স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি! মমতার মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার
অস্বস্তি বাড়ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। বুধবার কোচবিহারে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। এমনকি দাঁড়ি গোঁফ উপরে ফেলার হুঁশিয়ারি দেন উদয়ন গুহ। খোদ কেন্দ্র
অস্বস্তি বাড়ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। বুধবার কোচবিহারে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। এমনকি দাঁড়ি গোঁফ উপরে ফেলার হুঁশিয়ারি দেন উদয়ন গুহ। খোদ কেন্দ্রীয়মন্ত্রীকে এমন আক্রমণের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
এমনকি এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজাও। তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে বলেও হুঁশিয়ারি বিজেপি নেতার।

পুলিশের দারস্থ বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর
আর এই অবস্থার মধ্যেই নয়া মোর! উদয়ন গুহের করা মন্তব্যের বিরুদ্ধে পুলিশের দারস্থ বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ। পঞ্চায়েত নির্বাচের আগে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। শুধু তাই নয়, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য দেশের অন্তর্বর্তী সুরক্ষায় হানি আনবে বলে অভিযোগ বিধায়ক শংকর ঘোষের। আর এরপরেই শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ জানালেন তিনি। এমনকি আগামীদিনে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছেও অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ।

দাঁড়ি-গোঁফ উপড়ে নেওয়া হবে বলে হুঁশিয়ারি
বুধবার দিনহাটার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে একেবারে কড়া ভাষায় আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, ভোটের পর থেকে দেখা যায়নি সাংসদকে। এখন যদি নিশীথ প্রামানিক এখানে আসার চেষ্টা করে তাহলে তাঁর দাঁড়ি-গোঁফ উপড়ে নেওয়া হবে বলে হুঁশিয়ারি তৃণমূল নেতার। আর এরপরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। একেবারে কড়া ভাষায় বিজেপি এবং তৃণমূল একে অপরকে আক্রমণ করে।

কুরুচিকর জায়গায় পরিণত হয়েছে
উদয়ন গুহর এই হুঁশিয়ারি নিয়ে তীব্র নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন বাংলার রাজনীতির মান যে একেবারেই নেমে গিয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে উদয়ন গুহ একের পর এক বিতর্কিত মন্তব্য করেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না। বাংলার রাজনীতি কুরুচিকর জায়গায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। বলে রাখা প্রয়োজন, নিশীথ প্রমানিককে আর আগেও একাধিকবার আক্রমণ করেছেন উদয়ণ গুহ। যা নিয়ে বাবার বিতর্কে জড়িয়েছেন। আর এর মধ্যেই ফের একবার বিতর্ক বাড়ালেন রাজ্যের মন্ত্রী।












Click it and Unblock the Notifications