Mid Day Meal: মিড-ডে-মিলেও দুর্নীতি, কেন্দ্রীয় টিম রাজ্যে পা রাখতেই পড়ুয়াদের পাতে পড়ল পিঠে-পুলি
Mid Day Meal: মিড-ডে-মিলেও দুর্নীতি, কেন্দ্রীয় টিম রাজ্যে পা রাখতেই পড়ুয়াদের পাতে পড়ল পিঠে-পুলি
মিড-ডে মিলে দুর্নীতির অভিযোগের মাঝেই আলিপুরদুয়ারে স্কুলে বিতরণ করা হল পিঠে-পুলি। ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের দেওয়া হল পিঠে। এদিকে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে রাজ্যে পরিদর্শনে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁরা জেলায় েজলায় স্কুল পরিদর্শন করবেন। তার আগেই অবশ্য মিড-ডে মিলে ফল-চিকেন দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

মিডডে মিলে দুর্নীতির অভিযোগ
কেন্দ্রীয় আবাস দুর্নীতির অভিযোগের মাঝে আবার মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে অভিযোগ করা হয়েছে আবাস দুর্নীতি নিয়ে। সেরকমই মিড ডে মিলের দুর্নীতি নিয়েও কেন্দ্রের কাছে অভিযোগ জানিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা। তিনি অভিযোগ করেছিলেন মিড ডে মিলের সুদের টাকা খরচ করা হয়েছে দুয়ারে সরকার প্রকল্পে।

মিডে মিলে ফল-মাংস
মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠতেই নড়ে চড়ে বসে রাজ্য সরকার। তড়িঘড়ি মিড ডে মিলের খাবারের উপর নজর দেওয়া হয়। এবার থেকে স্কুলে স্কুলে মিডডে মিলে চিকেন এবং মরশুমি ফল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই মত কাজও শুরু হয়ে গিয়েছে। শহরের একাদিক স্কুলে শুরু হয়ে িগয়েছে মিডডে মিলের চিকেন এবং ফল দেওয়া। তাতে বেশ খুশি পড়ুয়ারা। ইতিমধ্যেই মিড ডে মিল নিয়ে স্কুল স্কুলে নির্দেশিকাও চলে গিয়েছে।

আলিপুরদুয়ার স্কুলে পিঠে-পুলি
আলিপুর-দুয়ার স্কুলে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে মি়ড ডে মিলে দেওয়া হল পিঠে-পুলি। ফালাকাটা ব্লকের ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ে। সোমবার মিড-ডে মিলের ভাত-তরকারির পাশাপাশি পিঠেপুলির দেওয়া হয়।এদিন পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে দেখার মতো। গতানুগতিক মিড-ডে মিলের পাশাপাশি পিঠেপুলি দিয়ে বিদ্যালয়ের পড়ুয়াদের মুখে হাসি ফোটালেন শিক্ষকেরা। হঠাৎ করে মিড ডে মিলে কেন পিঠে পুলি এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

রাজ্যে কেন্দ্রের টিম
ইতিমধ্যেই রাজ্যে হাজির হয়েছে কেন্দ্রীয় টিম। একটি টিম যেমন গ্রােম গ্রামে ঘুরে আবাস দুর্নীতি নিয়ে তদন্ত করবে। ঠিক তেমনই রাজ্যে ঘুরে ঘুরে একটি টিম মিড ডে মিলের অবস্থাও খতিয়ে দেখবে। অর্থাৎ স্কুলে স্কুলে কী মিড ডে মিল দেওয়া হচ্ছে পড়ুয়াদের সেটা খতিয়ে দেখা হচ্ছে। কতটা পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। কয়েকদিন আগেই মিড ডে মিলে টিকটিকি, সাপ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছিল।












Click it and Unblock the Notifications