Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গুরুং-থাপাদের হারিয়ে দার্জিলিং পুরসভায় জয়ী হামরো পার্টি, পালাবদল পাহাড়ে

গুরুং-থাপাদের হারিয়ে দার্জিলিং পুরসভায় জয়ী হামরো পার্টি, পালাবদল পাহাড়ে

মাত্র তিন মাসেই কামাল করল দার্জিলিংয়ের হামরো পার্টি। নতুন দল গড়ই কিস্তিমাত। বিমল গুরুং, অনীত থাপা, বিনয় তামাংদের মতো হেভিওয়েটদের হারিয়ে দার্জিলিং পুরসভা দখল করলেন 'নবাগত' অজয় এডওয়ার্ডের দল। রাজনীতির ময়দানে বিরাট উত্থান হল তাঁর। জিএনএলএফ ভেঙে নতুন দল গড়েই সাফল্যের চূড়ায় অধিষ্ঠিত হল হামরো পার্টি।

আত্মপ্রকাশেই বাজিমাত অজয় এডওয়ার্ডসের

আত্মপ্রকাশেই বাজিমাত অজয় এডওয়ার্ডসের

২০২১-এর নভেম্বর পার্টি তৈরি করে প্রথমবার ভোট ময়দানে নেমেছিলেন অজয় এডওয়ার্ডস। নভেম্বরের শেষে তিনি হামরো পার্টির পথচলা শুরু হয়েছিল পাহাড়ে। আর পার্টির আত্মপ্রকাশের পর প্রথমভার ভোটে লড়েই চূড়ান্ত সাফল্য অর্জন করলেন অজয় এডওয়ার্ডস। রাজনীতির ময়দানে আত্মপ্রকাশেই বাজিমাত করলেন তিনি।

দার্জিলিং পুরসভায় হামরো পার্টির উত্থান

দার্জিলিং পুরসভায় হামরো পার্টির উত্থান

দার্জিলিং পুরসভা এবার লড়াই ছিল গোর্খা জনমুক্ত মোর্চা, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, জিএনএলএফের সঙ্গে। এমনকী তৃণমূলও এই লড়াইয়ে ঢুকে চেয়েছিল। আর ছিল বিজেপি। সেখানে জিএনএলএফ ভেঙে হামরো পার্টি যে এভাবে উঠে আসবে, কেউই ভাবেননি। রাজনৈতিক বিশেষজ্ঞদের অবাক করে হামরো পার্টি উঠে এল পাহাড়ে।

দার্জিলিং পুরসভায় কার দখলে কত ওয়ার্ড

দার্জিলিং পুরসভায় কার দখলে কত ওয়ার্ড

দার্জিলিং পুরসভায় ৩২টি ওয়ার্ডের মধ্যে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ১৮টি ওয়ার্ডে জয়ী হয়েছে। অনীত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা জয়ী হয়েছে ৮টি ওয়ার্ডে। আর বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার জয় চারটি ওয়ার্ডে। তৃণমূলও খাতা খুলেছে। তৃণমূল জিতেছে ২টি ওয়ার্ডে। বিজেপি এই পুরসভায় কোনও আসন পায়নি। জিএনএলএফও এখানে কোনও আসন পায়নি।

পাহাড়ের মানুষের আস্থা নবগঠিত হামরো পার্টিতে

পাহাড়ের মানুষের আস্থা নবগঠিত হামরো পার্টিতে

দার্জিলিং পুরসভায় হামরো পার্টি জয় পাহাড় রাজনীতিতে নতুন চমক এনেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, পাহাড় বাংলার শাসকদল তৃণমূলের প্রতি অনাস্থা প্রকাশ করেছে পুরসভা ভোটে। কারণ বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা বা অনীত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা তৃণমূলকেই সমর্থন করে এসেছেন। বিনয় তামং তো আবার সরাসরি যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁদের কারও প্রতি আস্থা না রেখে পাহাড়ের মানুষ বেছে নিয়েছে নবগঠিত দল হামরো পার্টিকে।

গ্লেনারিজ কর্তা অজয় এডওয়ার্ডসের উত্থান রাজনীতিতে

গ্লেনারিজ কর্তা অজয় এডওয়ার্ডসের উত্থান রাজনীতিতে

গ্লেনারিজ কর্তা অজয় এডওয়ার্ডস জিএনএলএফ ছেড়ে নতুন পার্টি তৈরি করেন। তিনি নভেম্বরের শেষে নতুন দলের নাম ও লোগো প্রকাশ করেন। পাহাড়ে পরিচিত মুখ অজয়। ব্যবসায়ী মহলে বড় নাম এডওয়ার্ডসের। জিএনএলএফের দার্জিলিং ব্রাঞ্চের সভাপতি পদেও ছিলেন। দলের সভপাতি মন ঘিসিংয়ের সঙ্গে সম্পর্কে চিড় ধরায় তিনি পার্টি থেকে বেরিয়ে আসেন। গুরুত্ব বুঝেই তিনি নতুন দল গড়ে চমকে দিলেন পাহাড় রাজনীতিতে।

পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণের অপেক্ষা

পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণের অপেক্ষা

অজয় এডওয়ার্ডসের এই সাফল্য পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার বিমল গুরুং, বিনয় তামাং, অনীত থাপা, মন ঘিসিংকে টপতে অজয় এডওয়ার্ডসকে কেন্দ্রে করে আবর্ত হবে পাহাড়ের রাজনীতিতে। দার্জিলিংয়ে এবার অজয়ের নতুন দলের সঙ্গে তৃণমূল বা বিজেপির কী সমীকরণ তৈরি হয়, সেদিকেও চোখ বিশেষজ্ঞদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+