ভোটের আগে উত্তপ্ত কোচবিহার, বিজেপির সভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার? ফের বিজেপি বনাম তৃণমূল, উত্তেজনার ছবি ধরা পড়ছে। বিজেপির সভায় হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আজ কোচবিহারে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে জেলায় রয়েছে উত্তেজনা।
কোচবিহারে বিজেপি গতকাল সন্ধ্যায় পথসভার আয়োজন করেছিল। সেখানে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, দোকানপাট বন্ধ করানো হয়৷ বিজেপি কর্মী- সমর্থকদের মারধর করা হয়৷ শুধু তাই নয়, এলাকার আলোও নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

কোচবিহারের শালমারা ও ওকড়াবাড়ি দুই জায়গাতেই রাজনৈতিক উত্তেজনা রয়েছে। ওকড়াবাড়িতে বিজেপির পথসভা চলাকালীন আলো বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। এদিকে শালমারায় বিজেপির দলীয় পতাকা ছেঁড়া হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে যথেষ্ঠ অস্বস্তি রয়েছে এলাকায়।
সামনেই ১৯ তারিখ প্রথম দফার ভোট রাজ্যে। শেষ মুহূর্তে রাজনৈতিক জোর প্রচার চালাচ্ছে তৃণমূল, বিজেপি। আর সেখানে এই ঘটনা যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে। যদিও তৃণমূল এই অভিযোগ মানতে চাইছে না। এই সব বিষয় বিজেপির তৈরি করা। এমনই দাবি তৃণমূলের তরফে করা হচ্ছে৷
গত লোকসভা নির্বাচনের সময় থেকেই কোচবিহার রাজনৈতিক উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। কোচবিহারে বিজেপির নিশীথ প্রামাণিক বনাম তৃণমূলের উদয়ন গুহ আঁচকাআঁচকি দীর্ঘ সময় ধরে দেখা গিয়েছে। গত বিধানসভা নির্বাচনের সময় আরও উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারে। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচ জন মারা যান ভোট চলাকালীন।
এবার ভোট ঘোষণা হওয়ার পরেও একাধিক ঘটনা দেখা গিয়েছে৷ নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ রাস্তায় একে অপরের দিকে মারমুখী হয়ে উঠেছিলেন। তারপর থেকেই ছোটখাটো বিবাদ সামনে আসছে।
আজ কোচবিহারেই সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি নিজে কী বার্তা দেন। সেদিকেও নজর রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications