মালদহে ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পথ আটকে বিক্ষোভ 'বিদ্রোহী' কর্মীদের

পঞ্চায়েত নির্বাচনের আগে নব জোয়ার কর্মসূচি নিয়ে একের পর এক জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবারই মালদহে পৌঁছেছেন তিনি। আর সেখানেই কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর তা ঘিরে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়।

মালদহ থেকে ইংরেজবাজারের দিকে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হঠাত করে বিনোদপুর এলাকাতে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মধ্যে পড়ে তাঁর কনভয়। বেশ কয়েকজন কর্মী একেবারে অভিষেকে সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। আটকে যায় কনভয়।

মালদহে ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়,

বিক্ষোভকারীদের অভিযোগ, বিনোদপুরের পঞ্চায়েত প্রধানকে এবার টিকিট দেওয়া যাবে না। শুধু তাই নয়, পঞ্চায়েত প্রধান কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। মানুষকে যার ফল ভুগতে হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। পরিস্থিতি বুঝে যদিও সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক।

বিক্ষোভকারীদের সঙ্গে নিজে কথা বলেন। পুরো বিষয়টি বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ বোঝানোর পর শান্ত হয় পরিস্থিতি। বিক্ষোভকারীদের দাবি, দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার। জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে জমা দিয়েছেন বিক্ষোভকারীরা।

তবে এই ঘটনায় তীব্র অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। তবে এই ঘটনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাখেন তাঁর নিরাপত্তাকর্মীরা। নবজোয়ার কর্মসূচির প্রায় কয়েকদিন কেটে গিয়েছে। ভোট দেওয়া নিয়ে তৃণমূল কর্মীদের ক্ষোভ-বিক্ষোভের ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমে। যা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিতে হয়েছে।

কিন্তু এভাবে ক্ষোভের মুখে পড়তে হয়নি তাঁকে। ফলে প্রশ্নের মুখে জেলার তৃণমূল নেতারা। ঘটনায় তীব্র চাঞ্চল্য। অন্যদিকে আজ বৃহস্পতিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মালদহে পৌঁছে গিয়েছেন। প্রশাসনিক বৈঠক সেরেই তৃণমূল সুপ্রিমোর অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করার কথা আছে।

শুধু তাই নয়, নেতা-কর্মীদের উদ্দেশ্যে দেবেন বার্তাও। আর তার আগে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েতের প্রার্থী কে হবে তা মানুষই ঠিক করবে। আর সেজন্যে দলীয়স্তরে গণভোটের আয়োজন করা হয়েছে।

নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এই কর্মসূচি নিয়েই এক জেলা থেকে অন্য জেলাতে পৌঁছে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে পঞ্চায়েতের আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে পাশে নিয়ে কি বার্তা দেন সেদিকে নজর সবার। দুই হেভিওয়েটের জেলা সফর ঘিরে একেবারে কড়া নিরাপত্তার মোড়কে উত্তরের এই জেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+