মালদহের পর এবার শিলিগুড়ি, আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ
মালদার পর এবার শিলিগুড়িতে আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। পঞ্চায়েত সদস্যার সামনেই এই নক্কারজনক ঘটনা। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ নির্যাতিতা আদিবাসী মহিলা। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
মণিপুরের ঘটনায় যখন গোটা দেশে নিন্দার ঝড় উঠেছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলগুলো। তখন এই রাজ্যেও একের পর মহিলাদের বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটে চলেছে। সেই ঘটনার রেশ এবার আছড়ে পড়ল শহর য়িলিগুড়িতেও।

সম্প্রতি মালদার বামনহাটায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরায় তেমনই এক ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
অভিযোগ বাগডোগরার ভুজিয়াপানী এলাকায় সালিশি সভায় এক মহিলাকে অন্য মহিলারা বিবস্ত্র করে মারধর করে। এমনকি পুরুষরা তার শ্লীলতাহানি করে বলেও নির্যাতিতা মহিলার অভিযোগ। এই ঘটনা ঘটেছে এলাকার পঞ্চায়েত সদস্যার উপস্থিতিতে। ঘটনার পর রবিবার বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা মহিলা।
অভিযুক্তের তরফেও পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ। জানা গিয়েছে নির্যাতিতা ওই আদিবাসী মহিলার স্বামী বিশেষভাবে সক্ষম। তিন শিশু ও স্বামীকে নিয়ে দিনমজুরি করে সংসার চালান ওই মহিলা। উল্লেখ্য, এলাকার বাসিন্দা প্রদীপ সরকারের সঙ্গে এলাকার এক মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। এই অভিযোগে এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে সালিশি সভা বসে।
সেই সময় প্রদীপ সরকারের স্ত্রী গৌরী সরকারের সঙ্গে হাতাহাতি হয় অপর মহিলার। দু'পক্ষকে ছাড়াতে গেলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই নির্যাযিতা মহিলাও। নির্যাতিতা মহিলা গৌরী সরকারের ঘনিষ্ঠ বান্ধবী। ঘটনার পরদিন ওই ঘটনা নিয়ে ফের সালিশি সভা ডাকা হয়। অভিযোগ, সেই সালিশি সভায় নির্যাতিতা মহিলা উপস্থিত হতেই তাঁর উপর চড়াও হয় লোকজন।

সভায় সমস্ত মানুষের সামনেই তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় তাঁর পরনের কাপড়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা বুলবুলি সিং। কোনও মতে নির্যাতিতা মহিলা গামছা দিয়ে শরীর ঢাকেন। এরপর মহিলার মেয়ে পড়নের পোষাক নিয়ে গেলে মহিলা লজ্জা নিবারণ করেন। প্রাথমিক চিকিৎসার পর রবিবার বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরে পালটা অভিযোগও দায়ের হয়েছে ৷
নির্যাতিতা মহিলা অভিযোগ করে বলেন , "পঞ্চায়েত সদস্যা বুলবুল সিংহের সামনেই আমাকে বিবস্ত্র করে মারধর করা হয়। সালিশি সভায় উপস্থিত পুরুষরাও আমার গায়ে হাত তোলে। এমনকি শ্লীলতাহানিও করা হয় বলে মহিলার অভিযোগ। পাশাপাশি তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে বলে তার আরও অভি্যোগ। যদিও মহিলাকে বিবস্ত্র করে মারধররের কথা অস্বীকার করেন পঞ্চায়েত সদস্যা।
তার দাবি নির্যাতিতা মহিলাই অপর মহিলাকে মারধর করে। তবে নির্যাতিতা মহিলাকে বিবস্ত্র করার ঘটনা তিনি দেখেন নি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এডিসিপি শুভেন্দ্র কুমার সংবাদ মাধ্যমে জানান, ঘটনার সত্যতা খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে।












Click it and Unblock the Notifications