Train Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পর এবার মালগাড়ি! সেই রাঙাপানিতেই ফের বেলাইন রেল

Train Accident: কার্যত ২৪ ঘণ্টা আগে মুম্বাইগামী হাওড়া-সিএমএসটি মেল (Howrah CSMT Train Accident) লাইনচ্যুত হয়! সেই রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল (Indian Rail)। ঘটনাস্থল সেই আবারও রাঙাপানি।

মাস দেড়েক আগে এই রাঙাপানি ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (kanchenjunga Express) । আবার একই জায়গা প্রায় মাস দেড়েকের মধ্যেই ঘটল দুর্ঘটনা। আবারও লাইনচ্যুত হল ট্রেন। তবে এবার একটি মালগাড়ি সেখানে লাইনচ্যুত (Train Accident) হয়েছে বলে জানা যাচ্ছে।

Train Accident

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের আধিকারিকরা। একই জায়গায় ফের কীভাবে দুর্ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রশ্ন উঠছে রেলের পরিকাঠামো নিয়েও। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই লাইনে বন্ধ রেল চলাচল। চরম ভোগান্তির মধ্যে সাধারণ মানু্ষ।

বলে রাখা প্রয়োজন, মঙ্গলবারই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিসনে বরাবাম্বুতে মালগাড়ি লাইনচ্যুত হয়। আর তারপরই সেই লাইনচ্যুত হওয়া বগিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় মুম্বই-হাওড়া এক্সপ্রেস ট্রেনের অন্তত ১৮ টি বগি। ঘটনায় দুজনের মৃত্যু হলেও ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনারপুনরাবৃত্তি। যদিও এবার লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ি।

জানা যাচ্ছে, আজ বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে। উল্লেখ, গত ১৭ জুন, এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন।

একেবারে পিছন থেকে এসে মালগাড়িটি ধাক্কা মারে ট্রেনটিতে। ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে একাধিক বগি কার্যত অনেকটাই শূন্যে উঠে যায়। সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ওই লাইনে দীর্ঘদিন ধরে সিগন্যালিং ব্যবস্থা খারাপ ছিল। এছাড়াও বিভিন্ন তথ্য সামনে আসে। কিন্তু একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা, প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+