পাহাড়কে বেশি গুরুত্ব, জন বার্লার পর এবার রাজু বিস্তাকে কেন্দ্রীয় পদ বিজেপির

পাহাড়কে বেশি গুরুত্ব, জন বার্লার পর এবার রাজু বিস্তাকে কেন্দ্রীয় পদ বিজেপির

সপ্তদশ লোকসভা এবং একুশের বিধানসভায় বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে দার্জিলিং, আলিপুর। তারই প্রতিদানে এবার পরপর পাহাড়ের নেতাদের কেন্দ্রীয় পদ দিচ্ছে বিজেপি৷ সম্প্রতি আলিপুরদুয়ারের সালসদ জন বার্লাকে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী করেছে বিজেপি৷ চলতি মাসেই এবার রাজু বিস্ত-কে সর্ব ভারতীয় যুব মোর্চার সাধারণ সম্পাদক নিয়োগ করল বিজেপি৷

পাহাড়কে বেশি গুরুত্ব, জন বার্লার পর এবার রাজু বিস্তাকে কেন্দ্রীয় পদ বিজেপির

তবে শুধু রাজুকেই নয় দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা-কেও সর্বভারতীয় যুব মোর্চার পদে অভিষিক্ত করেছে বিজেপি৷ সর্ব ভারতীয় যুব মোর্চার সহ সভাপতি পদে বসানো হল অনুপকে৷ বুধবার এই দুই নেতার নাম ঘোষণা করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

পৃথক উত্তরবঙ্গ দাবী তোলা বার্লাকে কেন্দ্রীয় মন্ত্রীত্ব দেওয়ার পর এই নিয়োগের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছিল রাজ্যের বিজেপি বিরোধী দলগুলি৷ সিপিএম, তৃণমূলের অনেক নেতায় সরাসরি বলেছিলেন বাংলাকে বিভাজনের ছক কষছে বিজেপি৷ এবার দার্জিলিংয়ের গোর্খা সাংসদ রাজু বিস্তা-কে দলে সর্বভারতীয় পদ দিয়ে গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানালো বিজেপি৷ এরকমই দাবি করছেন রাজ্যের বিজেপি বিরোধী দলগুলির নেতারা৷

অবশ্য এসব আলোচনায় মোটেও কর্ণপাত করতে ইচ্ছুক নয় বঙ্গ-বিজেপি নেতৃত্ব৷ তাদের দাবি ৩৪ এবং ১০, ৪৪ বছরে উত্তরবঙ্গ, পাহাড় যে তিমিরে ছিল সে তিমিরেই রয়েছে৷ উন্নয়ন এখানকার মানুষের ন্যায্য দাবি৷ বাম হোক কিংবা মমতার মন্ত্রীসভা বা দলে গুরুত্ব পান না উত্তরবঙ্গের প্রতিনিধিরা৷ ফলে সব দিক থেকেই ক্ষোভ বাড়ছে। স্বাভাবিকভাবেই বিজেপির পক্ষ থেকে সেই ক্ষোভ প্রশমণের চেষ্টা করা হচ্ছে উত্তরবঙ্গের মানুষদের সুযোগ দিয়ে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+