স্বাধীনতার পাঁচ বছর পর স্থায়ী বাড়ি পেতে চলছেন সাবেক ছিট মহলের বাসিন্দারা

স্বাধীনতার পাঁচ বছর পর স্থায়ী বাড়ি পেতে চলছেন সাবেক ছিট মহলের বাসিন্দারা

ছিটমহল স্বাধীনতার পাঁচ বছর পর অবশেষে স্থায়ী বাড়ি পেতে চলছে দিনহাটার থাকা সাবেক ছিট মহলের বাসিন্দারা। দুই ধাপে ৫৮টি পরিবার পাবে তাদের স্থায়ী আবাসন। প্রথম ধাপে রবিবার ২৬ টি পরিবার ও দ্বিতীয় ধাপে সোমবার ৩২ টি পরিবারকে তাদের বাড়ি দেওয়া হবে।

স্বাধীনতার পাঁচ বছর পর স্থায়ী বাড়ি পেতে চলছেন সাবেক ছিট মহলের বাসিন্দারা

পাঁচ বছর আগে ২০১৫ সালের ৩১ শে জুলাই মধ্যরাতে দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। সে দিনই ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১ টি ছিটমহলকে স্বাধীনতা দেয় এদেশ। সেদিন মধ্যরাতে প্রথম স্বাধীনতার স্বাদ পেয়েছিল সাবেক ছিটমহলের বাসিন্দারা। সেদিন বাংলাদেশের মধ্যে থাকা ভারতীয় ছিটমহলের বাসিন্দা যারা এদেশে আসতে চেয়েছিল তাদেরকেও সরকারিভাবে এদেশে নিয়ে আসার হয়।

কিন্তু তার পর থেকেই অস্থায়ী ভাবে রয়েছেন তারা। দিনহাটার কৃষি মেলার মাঠ সহ তিন জায়গায় তাদের ক্যাম্প করে তাদের রাখার ব্যবস্থা করা হলেও তা ছিল যথেষ্ট অস্বাস্থ্যকর। রোদ ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে বেঁচে রয়েছেন তারা। অবশেষে তাদের একটা স্থায়ী ঠিকানা হল।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শহর সংলগ্ন দিনহাটা এক ব্লকের ভিলেজ ১ গ্রাম পঞ্চায়েতের হিমঘর এলাকায় গড়ে উঠেছে স্থায়ী আবাসন। নতুন এই আবাসনে দিনহাটা এক ব্লকের কৃষি মেলা এলাকায় সেটেলমেন্ট ক্যাম্প ফাঁকা ৫৮ টি পরিবার থাকবেন বলেও জানিয়েছেন জেলাশাসক। এই দুইদিন রবিবার ও সোমবার ৫৮ টি পরিবারকে তাদের স্থায়ী বাসস্থানের জন্য নতুন বাড়িতে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে নতুন এই বাসস্থানে কে কোথায় থাকবে তা নিয়ে ক্যাম্পে থাকা বাসিন্দাদের মধ্যে লটারিও হয়।

জেলা প্রশাসন সূত্রে আরো জানা গিয়েছে, প্রতিটি পরিবারের জন্য আলাদা আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে শোবার ঘর থেকে শুরু করে রান্নাঘর, শৌচাগার সহ আধুনিক সব ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নতুন স্থায়ী বাড়িতে যাওয়ার এই খবরে খুশি কৃষি মেলা এলাকায় সেটেলমেন্ট ক্যাম্পে থাকা মৃণাল বর্মণ, সুরেন্দ্রনাথ বর্মণ , কাচুয়া বর্মন, ফুলবাবু বর্মন, গণেশ বর্মন,লক্ষ্মী মহন্ত, ফুলেশ্বরী বর্মণরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+