পুলিশি হেফাজতে বাসের রং বদল, মুছল স্কুলের নাম! প্রমাণ লোপাটের চেষ্টা? মুখ্যমন্ত্রীকে চিঠি শিলিগুড়ির বিধায়কের

পুলিশ হেফাজতে থাকাকালীন দুর্ঘটনাগ্রস্ত বাসের রং বদলে উদ্বিগ্ন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। ‌অবিলম্বে বিষয়টির ওপর গুরুত্ব-সহ পদক্ষেপের আবেদন জানিয়ে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তিনি। দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে‌ পরবর্তীতে আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি‌ দিয়েছেন বিজেপি বিধায়ক।

উল্লেখ্য, গত মঙ্গলবার শিলিগুড়ির হাসপাতাল মোড়ের কাছাকাছি দ্রুত গতিতে আসা একটি বেসরকারি স্কুলের বাস একটি অটোতে ধাক্কা মারে। অভিঘাতে ফুটপাতে উঠে যায় অটোটি। ‌ সেই সময় ফুটপাত দিয়ে যাওয়া এক স্কুল শিক্ষিকা রাখি বিশ্বাসের মর্মান্তিক মৃত্যু হয়।

bus

‌ স্কুল শিক্ষিকার তিন বছরের একটি সন্তান রয়েছে। ‌ সদ্য নতুন বাড়ি তৈরি করেছেন তিনি। এই মাসেরই ১১ তারিখ নতুন বাড়ির গৃহপ্রবেশ। ‌ সেই গৃহপ্রবেশের সামগ্রী কিনতেই তিনি তাঁর দিদির সঙ্গে বাজার করতে বেরিয়েছিলেন।

বাজার করে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক মৃত্যু হয় স্কুল শিক্ষিকার। ‌ এই ঘটনার পর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এদিকে ঘাতক স্কুল বাস এবং অটোটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। ‌কিন্তু সেই বাজেয়াপ্ত করা বাস পুলিশ হেফাজতে থাকাকালীন তার রং বদলে যায়। এখানেই শেষ নয়, স্কুল বাসটি থেকে মুছে ফেলা হয় স্কুলের নাম।

স্কুল বাসটির নম্বরপ্লেট অক্ষত থাকলেও রং বদলের পাশাপাশি বাসটির গায়ে নেই স্কুলের নাম। বাসটির সামনে লেখা ছিল ডিপিএস শিলিগুড়ি। এছাড়াও পাশে লেখা ছিল দিল্লি পাবলিক স্কুল। তবে রাতারাতি তা উধাও। ‌ রাতারাতি স্কুল বাসের এই ভোল বদলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কে বা কারা রাতারাতি এই কাজ করলো? স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের দিকেই আঙুল ওঠার পাশাপাশি গাফিলতিরও অভিযোগ উঠেছে।

তবে কি তথ্য প্রমাণ লোপাট করে কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? শহরবাসীর পাশাপাশি ‌ বিভিন্ন সমাজ মাধ্যমে এই প্রশ্ন ঘোরাফেরা করছে। ‌পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের দিকেই আঙুল তুলেছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। ‌ বিষয়টির উপর তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+