পাড়ায় সমাধানে প্রশাসনের কর্তারা, মাটিতে বসে কথা শুনলেন জেলাশাসক, পুলিশ সুপাররা
ধোপদুরস্ত পোশাক পরে মাটিতে বসে আছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। মানুষের কথা শুনছেন তাঁরা। সাধারণ মানুষ তাঁদের কথা বলছেন মন খুলে। প্রশাসনিক কর্তাব্যক্তিরাও সেইসব সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
কী ভাবছেন? এমন আবার হয় না কি? প্রশাসনের কর্তাব্যক্তিরা মাটিতে সাধারণ মানুষের সঙ্গে বসেছেন? হ্যাঁ। এমনটাই হয়েছে। তাও আবার এই রাজ্যে। জলপাইগুড়ি জেলায় এই ঘটনায় চর্চা শুরু হয়েছে।

সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করা প্রয়োজন। মানুষের কাছে পৌঁছানো খুব দরকার। সেজন্যই অভিনব পন্থা নিলেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। মাটিতে বসে সাধারণ মানুষের কথা শুনলেন জেলাশাসক ও পুলিশ সুপার। একাধিক সমস্যার সমাধানের পাশাপাশি দিলেন সমস্যা সমাধানের আশ্বাস।
রবিবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি। মঙ্গলবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ফটিঙ্গা লাইন এলাকায় এক স্কুল মাঠে এই কর্মসূচিটি অনুষ্ঠানটি হয়। জেলাশাসক শামা পারভীন, অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গনপত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন সহ প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষদের কাছে পৌঁছানো খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের সঙ্গে জনসংযোগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ পুলিশ - প্রশাসন সম্পর্কে মানুষের মাঝেমধ্যে বিরূপ ধারণা মনে জন্মে থাকে। সেইসব ধারণাও মন থেকে দূর করা দরকার। সেজন্যও আরও বেশি করে এই ভাবে সাধারণ মানুষের কাছে আসা।
এদিন জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকরা মানুষের মাঝে পৌঁছে গিয়েছিলেন। মাটিতে বসে সাধারণ মানুষের সঙ্গে তাদের কথা বলতে দেখা যায়। একাধিক সরকারি প্রকল্পের সুবিধা বলতে শোনা যায় জেলাশাসকের মুখে। তার মধ্যেই অনেকেই বেশ কিছু সমস্যা তুলে ধরেন।
দুয়ারে সরকারের মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন সরকারি আধিকারিকরা। কিন্তু তার পরেও বহু সমস্যা থাকে মানুষের মধ্যে। অনেকে ভয়ে থানায়, পুলিশের কাছে যেতে চান না। ওদিকে সমস্যা জমতে থাকে। অনেকেই কূল কিনারা পান না।
কীভাবে সেই সব সমস্যার সমাধান হবে? সেই বিষয়ে আশ্বাসও দেন প্রশাসনের আধিকারিকেরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভীন। তিনি বলেন, সরকারি নির্দেশে এই শিকারপুরে এই পাড়ায় সমাধান, জনসংযোগ যাত্রা হচ্ছে। সাধারণ মানুষের থেকে ভালোই সাড়া পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications